Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৯ পিস স্বর্ণের বারসহ ইউপি সদস্য আটক
    বাংলাদেশ

    ৯ পিস স্বর্ণের বারসহ ইউপি সদস্য আটক

    সাতক্ষীরা প্রতিনিধিBy সাতক্ষীরা প্রতিনিধিApril 3, 2024Updated:April 3, 2024No Comments2 Mins Read

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ৯ পিস স্বর্ণের বারসহ আমজেদ আলী মোড়ল (৪৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

    আটক আমজেদ আলী মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের মৃত আব্দুল মাজেদ মোড়লের ছেলে। তিনি বৈকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারে যে, বিজিবি বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৫ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাদ্রাসার মোড় এলাকা দিয়ে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।

    বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের মেম্বার মো. আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। পরে বিজিবির টহল দলের সদস্যরা আমজাদ হোসেন খোকনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরের ডান পাশে লুঙ্গির ভাঁজে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম। যার মূল্য ১ কোটি ১ লাখ ৫৭ হাজার ২২৪ টাকা। এ সময় আমজাদ হোসেন খোকনের ব্যবহৃত ১৫০ সিসি হিরো হাংক মোটরসাইকেলটি জব্দ করা হয়।

    সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজের জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করার পর স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version