Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিলে নামলো বিমান!
    বাংলাদেশ

    বিলে নামলো বিমান!

    নড়াইল প্রতিনিধিBy নড়াইল প্রতিনিধিApril 3, 2024Updated:April 3, 2024No Comments2 Mins Read

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে সদর উপজেলায় বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

    বুধবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে বিমানটি জরুরি অবতরণ করে।

    এর আগে দেড়টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। পরে ইঞ্জিন ফেইলের কারণে করতে হয় জরুরি অবতরণ। তবে বিমানের এ জরুরি অবতরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বিমানটি দেখতে আসপাশের জনতা ভিড় জমায়।

    প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ নামে এক যুবক জানান, বিমানটি ধান খেতের মধ্যে অবতরণের পর ভেতর থেকে দু’জন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন।

    স্থানীয় বাসিন্দা রুবেল শেখ জানান, লাল হলুদ রঙের বিমানটি হঠাৎ ধানের খেতে এসে পড়ে। আগে সরাসরি বিমান দেখিনি তাই দেখতে এসেছি। জানতে পেরেছি বিমানে দু’জন পাইলট ছিলেন। এখানে বিমানটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে গেছে।

    নড়াইল ডিএসবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, বিমানে মাফুজ ও নাদিম নামে দুইজন পাইলট ছিলেন। তাদের অন্য একটি হেলিকপ্টারে নিয়ে যায়। পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

    নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণের খবর পাই বিকেল ৩টার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা দু’জন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। খবর পেয়ে যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। পরে দুই পাইলটকে তারা যশোর নিয়ে গেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version