Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাদরাসা শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতন
    বাংলাদেশ

    মাদরাসা শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতন

    নিজস্ব প্রতিনিধি, ভোলাBy নিজস্ব প্রতিনিধি, ভোলাApril 3, 2024Updated:April 3, 2024No Comments2 Mins Read

    ভোলা: ইতেকাফে বসতে রাজি না হওয়ায় ইয়ামিন নামের এক মাদরাসা পড়ুয়া ছাত্রকে হাত-পা বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

    এ ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর মাদরাসা থেকে লাপাত্তা অভিযুক্ত শিক্ষক। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রের পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউসুন্নাহ্ মাদরাসার হেফজ বিভাগ কক্ষে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে লাপাত্তা অভিযুক্ত শিক্ষক হাবিব রহমান। পুলিশ তাকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে।

    নির্যাতনের শিকার ইয়ামিন উপজেলার দুলারহাট থানা এলাকার নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। সে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউসুন্নাহ্ মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো।

    এদিকে শিশুটিকে নির্যাতনের বেশকিছু ছবি বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

    নির্যাতনের শিকার ইয়ামিন হোসেনের পরিবারের অভিযোগ, ইয়ামিনকে ২০ রমজানে তার মাদরাসা শিক্ষক হাবিব ইতেকাফে বসতে বলেছিল। কিন্তু ইয়ামিন ইতেকাফে না বসে ওইদিন রাতে চুরি করে বাড়িতে চলে যায়। পরদিন সকালে সে মাদরাসায় আসলে শিক্ষক হাবিব ‘টাকা চুরির অপবাদ’ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ইয়ামিনকে বেধড়ক মারধর করে মাদরাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

    খবর পেয়ে একদিন পর পরিবারের লোকজন ওই তালাবদ্ধ কক্ষে গিয়ে ইয়ামিনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চরফ্যাশন হাসপাতালে ভর্তি আছে।

    দুলার হাট থানার ওসি মো. মাকসুদুর রহমান  জানান, এ ঘটনায় শিশুটির বাবা শিক্ষক হাবিব রহমানকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক আছে। পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version