Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
    Lead

    সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 12, 2024No Comments1 Min Read

    ঢাকা : রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

    শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩নং এল পশ্চিম ভাসানটেকের দ্বিতীয় তলার বাসার নিচতলার একটি রুমে এ ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন- শাশুড়ি মেহেরুন্নেছা (৮০), পুত্রবধূ সূর্য বানু (৩০), তার সন্তান সুজন (৮), লামিয়া (৭), লিজা (১৮) এবং তাদের বাবা মো. লিটন (৫২)।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল গণমাধ্যমকে জানান, দগ্ধ ছয়জনের শরীরের ৩০ শতাংশ থেকে ৮২ শতাংশ পর্যন্ত এবং শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে দুজন এইচডিইউতে আর একজন আইসিইউতে। বাকিরা এখনো রেড ইউনিটে।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া লামিয়ার ৫৫ শতাংশ, মো. লিটনের ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন্নেসার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে।

    জানা গেছে, লিটনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকতেন। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন। রাতে ওই বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারটির ছয়জনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এই বিস্ফোরণ ঘটেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version