Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজধানীতে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
    বাংলাদেশ

    রাজধানীতে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 21, 2024No Comments2 Mins Read

    ঢাকা: রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চীনের একটি বেসরকারি মেডিকেলের বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

    শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রায়হানকে হাসপাতালে নিয়ে আসেন তার সঙ্গে একই বাসায় থাকা ডা. রেজা। গণমাধ্যমকে তিনি বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে পাশাপাশি কক্ষে থাকতেন তারা। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করতেন। করোনার সময়ে তিনি দেশে চলে আসেন। পরবর্তীতে অনলাইনে ক্লাস করতেন।

    রায়হানের মানসিক অবসাদের কথা জানিয়ে ডা. রেজা বলেন, কয়েকদিন আগে ওই মেডিকেল কর্তৃপক্ষ তাকে চীনে যেতে বলে। তবে পারিবারিক অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। এতে রায়হান হতাশ হয়ে পড়েন। বেশ কয়েক মাস ধরে তিনি রাজধানীর বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

    তিনি জানান,গতকাল সন্ধ্যার দিকে সে শুয়ে ছিলেন রায়হান। কিছুক্ষণ পরে তারা সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version