Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আইপিএলের চার-ছক্কায় শীর্ষে যারা
    ক্রীড়াঙ্গন

    আইপিএলের চার-ছক্কায় শীর্ষে যারা

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকApril 22, 2024No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: আইপিএলের এবারের আসরটা যেন একেবারেই ব্যাটারদের জন্য। এই আসরেই দুবার দেখা গেল সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আইপিএলের সর্বোচ্চ পাঁচ সংগ্রহের চারটিই এসেছে এবারের আসরে। চার-ছক্কার ফুলঝুড়িই ছুটছে প্রায় প্রতি ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদ একাই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৬ ওভারেই তারা তুলেছিল ১২৫ রান।

    চার-ছক্কা হাঁকানোর ব্যাপারে তাই আইপিএলে সবার চেয়ে এগিয়ে আছে হায়দরাবাদের ব্যাটাররাই। ৬৪৯ ছক্কা এবং ১ হাজার ১২২টি চার দেখেছে এবারের আইপিএল। ছক্কা হাঁকানোর দিক থেকে সবার ওপরে আছেন সানরাইজার্সেরই দুই ব্যাটার। হেনরিখ ক্লাসেন হাঁকিয়েছেন ২৬ ছক্কা। এরপরেই আছে অভিষেক শর্মার নাম। তরুণ এই ভারতীয় ব্যাটার হাঁকিয়েছেন ২৪ ছক্কা।

    দুজনেরই অবশ্য চারের সংখ্যা অনেকটা কম। ক্লাসেন ২৬ ছক্কার বিপরীতে মেরেছেন ৯ চার। আর অভিষেক ২৪ ছক্কার সঙ্গে মেরেছেন ১৮টি চার। ছক্কা হাঁকানোর তালিকায় সানরাইজার্সের ট্রাভিস হেড আছেন সপ্তম স্থানে। সবচেয়ে বেশি ৩৯ চার হাঁকানো এই ওপেনার মেরেছেন ১৮টি ছক্কা।

    ছয় হাঁকানোর দিক থেকে তৃতীয় স্থানে আছেন যৌথভাবে তিনজন। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন হাঁকিয়েছেন ২০ ছক্কা। সমান সংখ্যক ছক্কা মেরেছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ এবং লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। বেঙ্গালুরুর দীনেশ কার্তিক মেরেছেন ১৯ ছক্কা।

    ১৮টি করে ছক্কা মেরেছেন ট্রাভিস হেড, রোহিত শর্মা এবং ভিরাট কোহলি। হেড এবং কোহলি দুজনেই আছেন চার মারার তালিকার শীর্ষে। সর্বোচ্চ ৩৯টি চার মেরেছেন হেড। আর কোহলির ব্যাট থেকে এসেছে ৩৬ চার। ত্রিশের বেশি চার মেরেছেন আর দুজন। কলকাতার ফিল সল্ট চার হাঁকিয়েছেন ৩১ বার। আর রোহিত শর্মা মেরেছেন ৩০ চার।

    ২৮টি করে চার মেরেছেন কলকাতার সুনীল নারিন এবং গুজরাটের সাই সুদর্শন। রাজস্থানের অধিনায়ক স্যাঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে ২৭ চার। ২৬ চার মেরেছেন চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড় এবং গুজরাটের শুভমান গিল।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version