Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নতুন সিদ্ধান্তে শাবনূর
    আনন্দলোক

    নতুন সিদ্ধান্তে শাবনূর

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকএপ্রিল ২২, ২০২৪No Comments2 Mins Read

    আনন্দলোক: ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। দুই যুগের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি একটি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা।

    এদিকে ‘রঙ্গনা’ নামের সিনেমাটির মহরতের পর নীরবে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন শাবনূর। এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অনেকে। নিন্দুকেরা হয়েছিলেন সরব। তবে সব আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সুপারস্টার।

    তবুও একাংশের ভয়, ছবিটির শেষ না করেই উড়াল দেবেন না তো শাবনূর! এতে বিরক্ত নায়িকা। ঠিক করেছেন এরপর থেকে কবে দেশে এলেন আর কবে গেলেন কাউকে বলবেন না তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শাবনূর।

    শাবনূর বলেন, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া নিয়ে এত টানাটানি কেন বলেন তো! আমি বাংলাদেশে থাকলেই বা কী আর অস্ট্রেলিয়ায় থাকলেই কী! আপনি জানেন, গত বছর আমি পাঁচবার দেশে ফিরেছিলাম। কেউ সেটার খোঁজ রেখেছিল? এবারও চার মাসের মধ্যে দুইবার এলাম দেশে। এখানে আমার বাড়ি আছে, ব্যবসা আছে, সরকারকে নিয়মিত ট্যাক্স দিই। তাহলে এত এত দেশে ফেরা নিয়ে কথা হবে কেন? ঠিক করেছি, এখন থেকে কবে দেশে এলাম, কবে গেলাম, কাউকে জানাব না।

    গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। নিজের জন্মদিনে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি ‘মাতাল হাওয়া’র শুটিংয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছিল।

    এ নিয়ে নায়িকা বলেন, তড়িঘড়ি করে কোনো কাজ করতে চাই না। আগে পাণ্ডুলিপিটা মনের মতো হোক, সুন্দরভাবে পরিকল্পনা করে সব গুছিয়ে নিয়ে তারপর শুটিং করা যাবে। আমাকে দর্শক আগে যেমন দেখেছিলেন এখনো তেমন শাবনূর হয়েই ফিরতে চাই। বছরে দরকার হলে একটি বা দুটি ছবি করব, না হলে একটিও করব না। তবে নামের প্রতি অবিচার করব না। শাবনূর হয়ে উঠতে আমার সময় লেগেছে তিন দশক। এক ঝটকায় সেটা ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ১০:১৮)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version