Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মোবাইলে গান শোনাকে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী-সন্তান খুন
    বাংলাদেশ

    মোবাইলে গান শোনাকে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী-সন্তান খুন

    দিনাজপুর প্রতিনিধিBy দিনাজপুর প্রতিনিধিApril 22, 2024No Comments2 Mins Read

    দিনাজপুর: সন্তানদের মোবাইলে গান শোনাকে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী-সন্তান খুন হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতেই ঘাতক স্বামী শহীদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুর ১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ।

    নিহতরা হলেন— শহীদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৩০), তার মেয়ে আফরিন (৫)। আর এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি আছে অপর সন্তান আলামিন (২১)। গ্রেফতার হওয়া শহীদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার হেয়াতপুর চিনিরচড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠুরিয়া।

    এসপি শাহ্ ইফতেখার আহমেদ জানান, ঘাতক শহীদুল ইসলাম কাজ শেষ করে শনিবার সন্ধ্যায় বাসায় ফিরে গোসল করে স্ত্রীর দেওয়া মুড়ি মিষ্টি খান। এরপর সন্ধ্যা ৭টার দিকে দাউদ বাজারের উদ্দেশ্যে বের হচ্ছিলেন। এসময় তার দুই সন্তান মোছা. আফরিন ও ছেলে মো. আল আমিনের মোবাইলে গান শোনা নিয়ে বিরক্ত হয়ে তাদের মা, সন্তানদের গালিগালাজ করতে থাকেন।

    এসময় তার স্বামী বাধা নিষেধ করতে করতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা বাঁশের মোড়া দিয়ে পিছন থেকে প্রথমে স্ত্রীর মাথায় আঘাত করেন। এসময় সে মাটিতে পরে গেলে তার দুই সন্তান এগিয়ে আসলে শহীদুল ইসলাম তাদেরকেও মাথায় সজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে বাড়ি থেকে বেরিয়ে দাউদপুর বাজারে চলে যান।

    ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সে পুনরায় বাসায় এসে কে বা কারা তার স্ত্রী সন্তানকে গুরুতর রক্তাক্ত জখম করেছে বলে ডাক চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের সহকারে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্ত্রী মর্জিনা বেগমকে মৃত ঘোষণা করে এবং দুই সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মেয়ে মোছা. আফরিন জান্নাত রোববার সকালে মারা যায়। ছেলে মো. আল আমিন সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছে।

    এই ঘটনার পরপরেই অভিযানে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনের তত্ত্বাবধানে নবাবগঞ্জ পুলিশ ঘাতক স্বামী মো. শহীদুল ইসলামকে শনিবার রাতেই গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামি শহীদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version