Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তীব্র গরমে মানুষের পাশে সুপেয় পানি নিয়ে ‘টিম খোরশেদ’
    বাংলাদেশ

    তীব্র গরমে মানুষের পাশে সুপেয় পানি নিয়ে ‘টিম খোরশেদ’

    নারায়ণগঞ্জ প্রতিনিধিBy নারায়ণগঞ্জ প্রতিনিধিApril 22, 2024No Comments2 Mins Read

    নারায়ণগঞ্জ: বৈশাখের তাপদাহে পুড়ছে দেশ। শিল্পকারখানা অধ্যুষিত নারায়ণগঞ্জেও বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শহরবাসীর মাঝে সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম খোরশেদ’। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন সংগঠনটির সদস্যরা। সেই সঙ্গে জানাচ্ছেন,যতদিন দাবদাহ থাকবে ততদিন এই উদ্যোগ অব্যাহত রাখবেন তারা।

    রোববার (২১ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। পথচারীরাও তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি।

    পথচারী আসমা জানান, গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবে কোথাও সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন টিম খোরশেদের পানি বিতরণ দেখলাম তখন তাদের কাছ থেকে পানি নিয়ে পান করলাম। কারণ করোনাকালীন সময় থেকে তাদের সংগঠনের প্রতি আস্থা আছে। তারা মানুষের উপকার করে। একই কথা বলেন রিকশাচালক সাদ্দাম। তিনি জানান, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে পানি দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশী পড়ে গেছে।

    টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলা অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায় না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ পানি পানও করতে পারবে, আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে।

    তিনি বলেন, তীব তাপপ্রবাহে মানুষের সঙ্গে বোতল ভর্তি পানি রাখা উচিত। আর সমাজের সামর্থ্যবানদের আহ্বান জানাচ্ছি যার যার বাড়ির সামনে সম্ভব হলে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে দেওয়ার জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version