Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
    Uncategorized

    আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 23, 2024No Comments2 Mins Read

    ঢাকা: ২০২৪ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফরম পূরণের সময় ১০ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আরও ১৫ দিন বেড়েছে ফি জমা দেওয়ার সময়ও। মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে গত ২১ এপ্রিল ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ১০ দিন সময় বাড়ানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

    মাদরাসা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার অনলাইনের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হলো। ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৭ মে থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত। ফি পরিশোধ করা যাবে ১৩ মে পর্যন্ত। সব মাদরাসা প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষার আবেদন ফরম পূরণের বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে হবে।

    প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে। সেক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও বাবা-মায়ের নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবেন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করলে বিষয়/বিষয়গুলোর পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

    আলিমে কোন বিভাগে‌ ফি কত-

    আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগে অতিরিক্ত বিষয়সহ মোট ৩ হাজার ১২০ টাকা, সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল। ফির টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version