Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু
    বাংলাদেশ

    ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

    নাটোর প্রতিনিধিBy নাটোর প্রতিনিধিApril 23, 2024No Comments1 Min Read

    নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ইলিয়াস আহমেদ রনি (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াস আহমেদ রনি সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এবং কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

    সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। ওসি জানান, সোমবার বিকেলে নাটোর থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক জোলারবাতা এলাকায় পৌঁছালে রনির মোটরসাইকেলকে চাপা দেয়।

    এতে রাস্তার পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় রনির চাচাতো ভাই মান্নাফ হোসেন আহত হন। পরে স্থানীয়রা আহত মান্নাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ‌

    এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদল শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version