Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যুক্তরাষ্ট্র থেকে আগত পার্সেলে কোটি টাকা মুল্যের মাদক জব্দ
    বাংলাদেশ

    যুক্তরাষ্ট্র থেকে আগত পার্সেলে কোটি টাকা মুল্যের মাদক জব্দ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 23, 2024Updated:April 23, 2024No Comments3 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখা হতে USA এর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আগত একটি পার্সেল হতে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, ক্যানাবিস চকলেট ও ক্যানাবিস কেকসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে।

    এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালক (অপারেশনস্ ও গোয়েন্দা), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব তানভীর মমতাজ মহোদয়ের সার্বিক নিদের্শনায় এবং অতিরিক্ত পরিচালক, জনাব মো: জাফরুল্ল্যাহ কাজল ও ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক জনাব মোঃ আবুল হোসেনও সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক, জনাব মো: হেলাল উদ্দিন ভূঁইয়া এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে গত ২১ এপ্রিল অভিযান পরিচালনা করেপল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক এর সিইডি/ডিসিএল শাখা হতে USA এর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আগত একটি পার্সেল হতে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, ক্যানাবিস চকলেট ও ক্যানাবিস কেকজব্দ করা হয়।  জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

    পার্সেলের গায়ে থাকা একটি নম্বরের সূত্র ধরে এই চালানের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. রাসেল মিয়া (২০), রমজান মিয়া (২১) ও মো. ইমরান রাজ (২০)।

    চক্রটিকে যেভাবে গ্রেফতার করা হয়ঃগোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অবগত হই যে, বিপুল পরিমাণ মাদকসহ একটি পার্সেল USA এর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে ডাকযোগে বাংলাদেশে প্রবেশ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে ডাক বিভাগের সহযোগিতায় পার্সেলটির গতিবিধি পর্যবেক্ষণপূর্বক পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক এর সিইডি/ডিসিএল শাখার দক্ষিন-পূর্ব কর্ণার হতে ২৮৯৫৮৪১৫৫ নম্বর সম্বলিত পার্সেলটি জব্দ করা হয়। জব্দকৃত পার্সেল হতে বর্ণিত মাদকসমূহ উদ্ধার করা হয়।

     

    পার্সেলের গায়ে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক প্রযুক্তির সহায়তায় প্রাপকের এর অবস্থান নিশ্চিত হয়ে আশুলিয়া থানাধীন কাঠগড়া বাজার একজন আসামী মোঃ রাসেল মিয়া (২০) গ্রেফতার করা হয়। ১ নং আসামী মোঃ রাসেল মিয়া’কে নিবিড়ভাবে জিজ্ঞাসবাদে জব্দকৃত পার্সেল সে ডেলিভারী নেওয়ার কথা স্বীকার করে। জিজ্ঞাসবাদে আরো জানায় রমজান মিয়া নামের একজন ব্যক্তি অর্থের বিনিময়ে পার্সেলটি ডেলিভারী নেওয়ার জন্যতাকে বলেন। গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ রাসেল মিয়া এর দেওয়া তথ্যের ভিত্তিতেআশুলিয়া থানাধীন আমতলা তেল পাম্পের উল্টোপাশে হতে রমজান মিয়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ নং আসামীকে জিজ্ঞাসাবাদে পার্সেলটির সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে আরো জানায়, রাজ নামের একজন পূর্ব পরিচিত ব্যক্তি অর্থের বিনিময়ে পার্সেলটি ডেলিভারী নেওয়ার জন্য ২নং আসামীকে বলেন। ২ নং আসামী রমজান মিয়া এবং ৩ নং আসামী রাজ পূর্ব পরিচিত এবং পরস্পর বন্ধু বলে জানা যায়। ২ নং আসামী রমজান মিয়া এর দেওয়া তথ্যের ভিত্তিতেআশুলিয়া থানাধীন কাঠগড়া আমতলা তেল পাম্পের পাশে গলির ভিতরে লতিফ দেওয়ান এর বাড়ীর সামনে রাস্তা হতে মোঃ ইমরান ( রাজকে গ্রেফতার করা হয়। আসামীগনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন পরস্পর যোগ সাজসে দীর্ঘ দিন ধরে বিভিন্ন পন্থায় বিদেশ থেকে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি বাস্তবায়নে তথা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version