Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টানা পঞ্চম লিগ শিরোপা বসুন্ধরার
    Ticker

    টানা পঞ্চম লিগ শিরোপা বসুন্ধরার

    নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহBy নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহMay 11, 2024No Comments1 Min Read

    ময়মনসিংহ : টানা পঞ্চম বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে বিরল ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস।

    লাল জার্সিধারীরা শনিবার (১১ মে) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে। স্বাধীন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসই প্রথম কোনো ক্লাব, যারা টানা পাঁচটি লিগ শিরোপা ঘরে তুললো।

    লিগ শিরোপা জয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললো বসুন্ধরা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন বাকি শুধু ফেডারেশন কাপ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে হারাতে পারলে ট্রেবল জয়ের সম্ভাবনাও থাকবে তাদের সামনে।

    এ পর্যন্ত ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়েছে বসুন্ধরা। শিরোপা জয়ের ম্যাচে একাই দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডান অবশেষে হার মানলো। এই হারে রানারআপ হওয়ার লক্ষ্যটাও চ্যালেঞ্জের মুখে পড়লো সাদাকালোদের।

    ম্যাচের ১৯ মিনিটে মিগুয়েলের বাড়ানো বল থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সেই ডরিয়লটন ব্যবধান দ্বিগুণ করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে। মিনহাজুলের গোলে ৬৬ মিনিটে ব্যবধান কমায় মোহামেডান। বাকিটা সময় দুদলই গোল করার চেষ্টা করে, তবে কেউই সফল হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version