Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিজিএপিএমইএ’র নির্বাচনে ঐক্য পরিষদের জয়
    ইকোবিজ

    বিজিএপিএমইএ’র নির্বাচনে ঐক্য পরিষদের জয়

    ইকোবিজ ডেস্কBy ইকোবিজ ডেস্কMay 12, 2024Updated:May 12, 2024No Comments2 Mins Read

    ইকোবিজ ডেস্ক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বিজিএপিএমইএ’র নির্বাচন। তৈরি পোশাকশিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএ।

    প্রায় ৩৩ বছর আগে ব্যবসায়িক সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পায় বিজিএপিএমইএ। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের ২১টি পদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।

    এবারে নির্বাচনে ২১ টি পদের বিপরীতে দুটি প্যানেল হয়ে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছে ঐক্য পরিষদ ও অ্যাক্টিভ মেম্বার ইউনিয়ন। তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানা মালিকদের সংগঠন বিজিএপিএমইএ’র নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।

    সংগঠনটির পরিচালনা পর্ষদের ২১ পদের মধ্যে ঐক্য পরিষদের ১৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ৭ পদে বিজয়ী হয়েছেন অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের প্রার্থী।

    রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোট দেন। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রাজ্জাকুল ইসলাম।

    প্রায় ৩৩ বছর আগে বাণিজ্য সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পায় বিজিএপিএমইএ। এরপর সাতজন সভাপতি দায়িত্ব পালন করেন। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ২১ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ জন প্রার্থী। তাঁরা দুটি প্যানেলের অধীন নির্বাচন করেন। প্যানেল দুটি ছিল ঐক্য পরিষদ ও অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন। নির্বাচনে ঐক্য পরিষদ ১৪টি পদ নিয়ে সংখ্যাগরিষ্ঠ জয় অর্জন করে।

    ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ও আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার। আর অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের নেতৃত্ব দেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম। নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লা পেয়েছেন সর্বোচ্চ ২৮৬ ভোট। আর এই প্যানেলের প্যানেল লিডার মো. শাহরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ ভোট পেয়েছেন।

    ঐক্য পরিষদ বিজয়ী অন্য প্রার্থীরা হলেন ঢাকা অঞ্চলের কাজী ফাহাদ, মো. ফিরোজ উদ্দিন, মো. সাইফুল ইসলাম, জহিরউদ্দিন মো. বাবর, মোজাহারুল হক, এ টি এম কামরুজ্জামান, কাজী আশরাফুল হক জুয়েল, মো. আতিকুর রহমান, মোবারক উল্লাহ মজুমদার ও মোহাম্মদ জসিম উদ্দিন। আর এই প্যানেলের চট্টগ্রাম অঞ্চল থেকে জয়ী মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও বেলাল উদ্দিন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

    September 28, 2026

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

    July 26, 2026

    সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার

    July 13, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version