Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডিবেট ফর ডেমোক্রেসি’র ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ
    বাংলাদেশ

    ডিবেট ফর ডেমোক্রেসি’র ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীMay 18, 2024No Comments5 Mins Read

    প্রসেনজিত চৌধুরী:  বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে ব্যাংক একীভূতকরণ নিয়ে শনিবার (১৮ মে) এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    প্রতিযোগিতায় “ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে” শীর্ষক প্রস্তাবের পক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি ড. ফাহমিদা খাতুন।

    সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঋণ জালিয়াতি, ঋণ খেলাপি, অর্থ পাচার বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় কালো দাগ। ব্যাংকের টাকা মেরে দিয়ে ব্যক্তি বিশেষের আরাম আয়েশ, ভোগ-বিলাস দেশের অর্থনীতিতে ক্যান্সারের আকার ধারণ করেছে।

    আর্থিক খাতের এই ক্যান্সারের চিকিৎসা না করে দুর্বল ব্যাংকগুলোকে সবল বা ভালো ব্যাংকের সাথে একীভূতকরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর সুফল পাওয়া যাবে কি না তা বুঝতে আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

    তবে দেশের আর্থিক খাতের অস্থিরতার দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। বাংলাদেশ ব্যাংকের অনেক নীতিগত ভুল আছে। নানা আইনি সুবিধা দিয়ে ব্যাংকগুলোকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সুশাসন ও জবাবদিহিতার ঘাটতি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে। তাই ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে চলমান সংকট উত্তরোণের যে প্রচেষ্টা নেয়া হচ্ছে তার জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকা খুবই জরুরী।

    সরকারকে খেয়াল রাখতে হবে ব্যাংক একীভূতকরণের ফাঁকে আর্থিক লুটপাটকারী দুর্বল ব্যাংকের মালিকসহ ঋণ জালিয়াতকারিরা যাতে পার না পেয়ে যায়। ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা না হলে এ ধরণের অপরাধ কমানো সম্ভব হবে না।

    ঋণ জালিয়াতকারী ও অর্থ পাচারকারীদের সামাজিকভাবে বর্জন করতে হবে। রাষ্ট্রিয়ভাবে তাদের সকল নাগরিক সুবিধা বন্ধ করে দেয়া উচিৎ। অথচ আমরা দেখি ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীরা এয়ারপোর্টে ভিআইপি হিসেবে যাতায়াত করছে। ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছেন যারা কোন ভাবে চিহ্নিত আর্থিক দুষ্কৃতিকারী। সম্প্রতি গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গেছে দুবাইয়ে অন্তত ৫৩২ বাংলাদেশির বাড়ি, গাড়ি, ফ্ল্যাটসহ অঢেল সম্পত্তি রয়েছে।

    তারা দেশের টাকা লুট করে অর্থ পাচারের মাধ্যমে দুবাইতে এই সম্পদের পাহাড় গড়ে তুলে রাজকীয় জীবন যাপন করছে। অন্য আর একশ্রেণির অর্থ লুটকারীরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপ-আমেরিকায় বাড়ি, গাড়ি কিনে ব্যবসা বাণিজ্য করছে। এরা কারা? এদের ক্ষমতার উৎস কোথায়? তা বের করে জনসম্মুখে প্রকাশ করা উচিৎ।

    ব্যাংক খাত আজ তছনছ হয়ে গেছে গেছে। বেসিক ব্যাংক লুট হয়েছে, পদ্মা ব্যাংক লুট হয়েছে, ইউনিয়ন ব্যাংকে ভল্ট কেলেঙ্কারির কথা সবার জানা আছে। আর ন্যাশনাল তো জন্ম থেকেই জ্বলছে। ফলে দেখা যাচ্ছে রাজনৈতিক বিবেচনায় যে কয়টি ব্যাংক দেওয়া হয়েছিল তার সবকয়টিই খুবই দুর্বল অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকগুলোকে লাইসেন্স প্রদান করা বাংলাদেশ ব্যাংকের নীতিগত ভুল ছিল।

    এসব ব্যাংকের মালিকদের শুরু থেকেই উদ্দেশ্য ছিল লুটপাট করা। এখন পদ্মার সাথে এক্সিম ব্যাংক একীভূত হচ্ছে। এতে এক্সিম পদ্মায় ডুবে যায় কি না তা নিয়ে শঙ্কা রয়েছে। আবার এক্সিম ব্যাংকেরই বা কি অবস্থা তা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিসের ভিত্তিতে ব্যাংক একীভূত করা হচ্ছে, দুর্বল ব্যাংকের দায়-দেনা কে হিসেব করবে, দুর্বল ব্যাংকের ক্ষতির দায় কে নেবে, ভালো ব্যাংকটি খারাপ অবস্থায় পড়বে কি না, একীভূত ব্যাংক দুইটি কীভাবে পরিচালিত হবে এগুলো এখন বড় প্রশ্ন? তবে বিশেষ পরিস্থিতিতে শক্তিশালী ব্যাংকগুলোর সাথে দুর্বল ব্যাংকের একীভূত হওয়ার দৃষ্টান্ত পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। যার সুফলও পাওয়া গেছে।

    ইউরোপ, আমেরিকা, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংক একীভূত হয়েছে। ব্যাংক একীভূত হলে উন্নত মূলধন ব্যবস্থা, তারল্য বৃদ্ধি, স্থিতিশীলতা বজায় রাখা, ঝুঁকি প্রশমন, দক্ষতা বৃদ্ধি, ট্যাক্স বেনিফিট, প্রযুক্তিগত উৎকর্ষ বেশ কিছু সুবিধা তৈরি হয়। সম্প্রতি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেয়া নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান।

    যার ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংককে দেয়া উচিৎ। আমাদের মনে রাখতে হবে সরকারের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে গণমাধ্যম। দেশের আর্থিক খাতের বড় বড় অনিয়মের সংবাদ প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে সাংবাদিকরা। বাজেটকে সামনে রেখে আর্থিক খাতের নানা তথ্য উপাত্ত্ব সংগ্রহ করে গণমাধ্যমে প্রকাশ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে যে বাধা রয়েছে তা অচীরেই দূর করা উচিৎ বলে জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, ভল্টের স্বর্ণ খোয়া যাওয়া, ঋণ খেলাপি, ঋণ জালিয়াতি, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম গণমাধ্যমে তুলে ধরাতো সাংবাদিকদের অপরাধ নয়, বরং পেশাগত দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা দিলে গণমধ্যমের কণ্ঠরোধ করা হয় যা মোটেই কাম্য নয় বলে বলেছেন।

    আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রেখে ব্যাংক একীভূতকরণের মাধ্যমে গ্রহকদের আস্থা ধরে রাখতে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে নিম্নের ১০ দফা সুপারিশ ও করেছেন। ১) ব্যাংক থেকে নামে বেনামে আত্মসাৎকৃত অর্থ আদায়ে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রয়োজনে প্রচলিত আইনের সংস্কার করে অপরাধীদের বিচারের ব্যবস্থা করা। যারা অর্থ আত্মসাৎ করে বিদেশ পালিয়ে রয়েছে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা ২) অর্থিক খাতে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতে স্বাধীন ব্যাংক কমিশন গঠন করা ৩) ঋণ জালিয়াতির সাথে জড়িত ব্যক্তিসহ ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের নামের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করা ৪) আর্থিক খাতে জালিয়াতির সাথে জড়িত ব্যক্তি ও ঋণ খেলাপিদের সকল প্রকার নাগরিক সুবিধা সীমিতকরণ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান এবং নতুন ঋণ না দেয়াসহ দুদকের মাধ্যমে তদন্ত করা ৫) যারা ব্যাংকগুলোকে দুর্বল করে লুটপাট করেছে তাদের বিচারের মুখোমুখি করা। ব্যাংক একীভূতকরণের ফাঁকে যাতে এসব দুষ্কৃতিকারীরা পার না পেয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ৬) দুর্বল ব্যাংকগুলোর আমানত গ্রহণ ও বিতরণ ছাড়া অন্যসব কার্যক্রম বন্ধ করে এর ক্ষতির দায় কে নেবে তা স্পষ্ট করা ৭) বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিয়ে সাংবাদিকদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিরসন করা ৮) রিজার্ভ চুরির জন্য দায়ীদের চিহ্নিত করে অর্থ প্রাপ্তির পরিমাণ ও অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা ৯) ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা করতে হবে। যাতে মালিকদের প্রতিনিধিত্বকারি পর্যদ যেন ব্যবস্থাপনা কাজে হস্তক্ষেপ করতে না পারে এবং ১০) ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার সুফল পেতে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা পালন করা। যাতে কোন পক্ষপাতমূলক সংবাদের কারণে গ্রাহকদের মধ্যে অহেতুক আতংক তৈরি না হয়।

    “ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে” শীর্ষক ছায়া সংসদে বেগম বদরুন্নেসা কলেজের বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, আর্থিক খাত বিশেষজ্ঞ মাহাবুব এইচ মজুমদার, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক মো: আলমগীর হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version