Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঝিনাইদহ-১ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নায়েব আলী
    Lead

    ঝিনাইদহ-১ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নায়েব আলী

    নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহBy নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহMay 18, 2024No Comments2 Mins Read

    ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।

    শনিবার (১৮ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। আর কোনো প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দীতায় বে-সরকারিভাবে জয়ী হয়েছেন।

    ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, উপ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ মে শনিবার। শেষ দিনে ৩ জন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

    এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে বলে জানান।

    প্রসঙ্গত, এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থতাজনিত কারণে গত ১৬ মার্চ তারিখে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। তিনি ২০০১ সাল থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত টানা ৫ বার এমপি ছিলেন, হয়েছিলেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীও ।

    ঝিনাইদহ-১ শৈলকুপা আসনটিতে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরহুম সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর স্ত্রী সেলিনা পারভীন, দলের প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, শিল্পপতি দুলাল বিশ্বাস, শিল্পপতি সাইদুর রহমান সজল, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম, সাধারণ সম্পাদক শিকদার ওয়াহেদুজ্জামান ইকু সহ ২৫ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে ফর্ম সংগ্রহ করেছিলেন ।

    আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত নায়েব আলী জোয়ার্দ্দার একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সর্বকনিষ্ঠ গেরিলা যোদ্ধা হিসাবে পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেসি কলেজ ছাত্রলীগের সাবেক এজিএস, ঝিনাইদহ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি,

    ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সহ আওয়ামী লীগের নানান সাংগঠনিক পদে নেতৃত্ব দিয়ে এসেছেন। বর্তমানে নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য। শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ শৈলকুপার ১৪নং দুধসর ইউনিয়ন থেকে ৩বার ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version