Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মুস্তাফিজ জানালেন ‘ফিজ’ নামের রহস্য
    ক্রীড়াঙ্গন

    মুস্তাফিজ জানালেন ‘ফিজ’ নামের রহস্য

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকMay 19, 2024No Comments2 Mins Read

    ক্রীড়া: বাঁ–হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ধার হয়তো ক্যারিয়ারের শুরুর মতো নেই, তবে ঠিকই তিনি এখনও টি-টোয়েন্টিতে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেসার। যা সবশেষ আইপিএলেও তিনি দেখিয়েছেন। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষের শেষ সিরিজে সেই ফর্ম টেনে আনেন মুস্তাফিজ। ভালোবেসে সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের কাছে তিনি ‘ফিজ’ নামে পরিচিত। এই নামটি কিভাবে এলো, সেটাই জানালেন ২৮ বছর বয়সী পেসার।

    বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত নানা বিষয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বিসিবি। আগে ধারণকৃত মুস্তাফিজের সাক্ষাৎকারটি সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে আজ (রোববার) প্রকাশ করা হয়েছে। সেখানে শুরুতে এই পেসার বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’

    আইপিএলে নানা দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবাদে শেখার দারুণ মঞ্চ মনে করা হয় টুর্নামেন্টটিকে। সেখান থেকে নিজের অর্জিত জ্ঞান সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ, ‘আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

    এরপরই নিজের সংক্ষিপ্ত ফিজ নামটা কিভাবে এলো সেটা জানান মুস্তাফিজ, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬–তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে….।’

    বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানান ফিজ, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই–রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব।’

    মুস্তাফিজ এখন পর্যন্ত লাল–সবুজ জার্সিতে ৯৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৭.৫৭ ইকোনমিতে ১১০ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদদের সঙ্গে বাংলাদেশের বোলিং বিভাগে ভালো পারফরম্যান্স উপহার দিতে ভূমিকা রাখতে হবে ফিজকেও। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version