Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শুরু হলো ডিএমপি’র “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪”
    বাংলাদেশ

    শুরু হলো ডিএমপি’র “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪”

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMay 21, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে জাইকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ডিএমপির “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” শুরু হয়েছে।

    গত ১৪ মে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত প্রায় ৮০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীজনদের সাথে নিয়ে এর শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ট্রাফিক সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম ও রোড ট্রাফিক সেফটি কনটেস্ট -২০২৪ এ যেন সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্য ডিএমপি মিডিয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিন্ট- ইলেকট্রনিকস মিডিয়া ও জাইকা ব্যাপকভাবে প্রচার প্রচারনা করে।

    এবার ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এন্ড রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” এর মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসনে ডিএমপি কমিশনারের অভিনব উদ্যোগকে আরও সাফল্যমন্ডিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়সমূহে সার্বিক স্বমন্বয় করছে ডিএমপি।

    ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে ডিএমপির কমিশনার স্যারের এ উদ্যোগকে আরো বেগবান করতে প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রারগণের সাথে সার্বিক সমন্বয় করা হচ্ছে। যাতে করে ছাত্র-ছাত্রীরা স্বতঃ-স্ফূর্তভাবে ট্রাফিক সচেতনতামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।

    তিনি আরও জানান, ইতিমধ্যে জাইকার কারিগরি সহযোগিতায় “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” সফল করতে জাইকা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও প্রক্টর মহোদয়ের কাছে স্লোগান কনটেস্ট এর লিফলেট হস্তান্তর এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা ও সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

    তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে আমাদের কমিশনার মহোদয় ট্রাফিক সচেতনতা কার্যক্রম বৃদ্ধিতে প্রতিনিয়ত নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন। ঢাকা মহানগরবাসী ও বিভিন্ন বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ ডিএমপির ট্রাফিক বিভাগের সচেতনতামূলক এ সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version