Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হোয়াটসঅ্যাপে নতুন স্ক্যাম
    তথ্যপ্রযুক্তি

    হোয়াটসঅ্যাপে নতুন স্ক্যাম

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কMay 24, 2024No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি: বর্তমানে বিভিন্নভাবে অনলাইন স্ক্যাম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তবুও প্রতারকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেক মানুষ। সম্প্রতি, এরকমই নতুন একটি অনলাইন স্ক্যামের ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দিল্লির এক ব্যক্তিকে স্টক মার্কেটে ইনভেস্টের প্রলোভন দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিয়েছে প্রায় ১ কোটি টাকা।

    টিওআইয়ের একটি রিপোর্ট অনুসারে, প্রতারকরা প্রথমে অজানা একটি নম্বর থেকে উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে। পরে অধিক রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে বলে। এরপর তাকে অফলাইন ইনভেস্টমেন্ট রিসার্চ গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করে, যেখানে আগে থেকেই প্রায় ১৫০ জন সদস্য উপস্থিত ছিল। আর গ্রুপে অংশগ্রহণকারীদের আস্থা অর্জনের জন্য প্রতিদিন স্টক মার্কেট সংক্রান্ত টিপস প্রদান করা হতো।

    এরপর ১৯ জানুয়ারি ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ইনভেস্ট করে একটি ইতিবাচক রিটার্ন পেয়েছিলেন, যা দেখে তিনি প্রতারকদের বিশ্বাস করে আরও অর্থ বিনিয়োগ করতে রাজি হন। আর এইভাবে ৫৫ দিনের মধ্যে তিনি প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন। আর, এরপর তিনি যখন লভ্যাংশসহ নিজের বিনিয়োগ করা অর্থ দাবি করেন, তখন আর কোনো অর্থই ফিরে পাননি।

    কীভাবে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন?
    বিনিয়োগের আগে সবসময় পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে গবেষণা করে দেখবেন। কখনও কোনো অজানা উৎস থেকে আসা টিপস বা সুপারিশের ওপর বিশ্বাস করবেন না। কখনো কেউ যদি হাই রিটার্নের প্রতিশ্রুতি দেয়, তাহলে মনে রাখবেন এটি একটি প্রতারণা। কারণ, স্টক মার্কেটে বিনিয়োগ করলে কখনোই হঠাৎ করে হাই রিটার্ন পাওয়া সম্ভব নয়। বিনিয়োগ করার আগে যে প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন, তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

    প্রতারকরা প্রায়শই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য চাপ দিতে থাকে। তাই যদি বিনিয়োগের ক্ষেত্রে কখনো কেউ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন তাহলে তখনই সতর্ক হয়ে যাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২৬

    November 15, 2026

    আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৬

    November 13, 2026

    প্রসূতি স্বাস্থ্যে নতুন উদ্ভাবন ‘মায়াবেল্ট’ এর জন্য অ্যাওয়ার্ড জিতল পলিনোমিয়াল ইনস্টিটিউট

    October 6, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version