Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্মাঞ্চল প্লাবিত
    বাংলাদেশ

    পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্মাঞ্চল প্লাবিত

    রাঙ্গামাটি প্রতিনিধি  By রাঙ্গামাটি প্রতিনিধি  May 28, 2024No Comments1 Min Read

    রাঙ্গামাটি: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

    জানা যায়, টানা ও অতিবর্ষণে পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে বাঘাইছড়ির অন্তত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

    এদিকে, মারিস্যা বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের চার কিলো, আটকিলো এবং ১২কিলো নামক এলাকায় গাছ ও পাহাড়ের মাটি পড়ে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে মাটি অপসারণে কাজ শুরু করেছে সড়ক বিভাগ।

    অপরদিকে, খাগড়াছড়ির দিঘিনালা ও সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে সাজেকগামী যানচলাচল বন্ধ রয়েছে।

    এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যাচ্ছে না। ফলে সার্বিক পরিস্থিতির খবর পেতে বিঘ্ন ঘটছে। পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি এখন কমেছে। বৃষ্টি বাড়লে আরও গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কয়েক স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version