Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
    Lead

    রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 1, 2024No Comments2 Mins Read

    বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। সেটি ভারতের বিপক্ষে। আজ রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) মুখোমুুখি হবে দুই দল।

    আইপিএলের কারণে অনেকটা দেরি করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে ভারত। শেষ মুহূর্তে যাওয়ায় তারাও একটির বেশি প্রস্তুতি ম্যাচ পাবে না।

    আজ শনিবার রাতের ম্যাচ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিটা নেবে রোহিত শর্মারা। সে হিসেবে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে এটি দুই দলের জন্যই বড় সুযোগ।

    ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল শুক্রবার স্টেডিয়ামের পিচ-আউটফিল্ড পরিদর্শন করেছিলেন দুই দলের অধিনায়ক। সবকিছু দেখেশুনে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

    বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে।

    তিনি আরও বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল।’

    একই ধরনের মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খেলার জন্য আগ্রহ দেখান।

    নাসাউ স্টেডিয়ামটি গেল জানুয়ারিতেও ছিল দর্শনীয় একটি বাগান। ৫ মাসের মধ্যে একে ক্রিকেট মাঠে রূপ দিয়েছে আইসিসি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে গতকাল অনুশীলনও করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version