Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লিভিয়ায় পাচার হওয়া ভিকটিমকে উদ্ধার করেছে পিবিআই, গ্রেফতার ৩
    বাংলাদেশ

    লিভিয়ায় পাচার হওয়া ভিকটিমকে উদ্ধার করেছে পিবিআই, গ্রেফতার ৩

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীJune 4, 2024No Comments3 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: দালাল চক্রের খপ্পরে নরসিংদী থেকে লিবিয়ায় পাচার হওয়া ভিকটিম রোমেল মিয়াকে (৩৪) উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত মানব পাচার চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই নরসিংদীর জেলা। গত ২৪ মে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পিবিআই পুলিশ ভিকটিমকে হেফাজতে গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। ওয়াসিম হোসেন (২৮), ২। সোহেল (২৪) এবং ৩। আকারিছ মিয়া (৫৪)।

    পিবিআই নরসিংদী জেলা জানান ভিকটিম রোমেল মিয়া দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়া যায় সেখানে যাওয়ার পর দালাল চক্র ভিকটিমকে জিম্মি করে মারধর করে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে ভিকটিমের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে টাকা পাঠাতে বলে। আসামী ১। রহমত উল্লাহ (৩৫) ২। মোঃ বিল্লাল মিয়া (৩৫), ৩। ফাতেমা (৩০), ৪। ওয়াসিম হোসেন (২৮), ৫। সোহেল (২৪), ৬। ছানাউল্লাহ (২৫), ৭। আকারিছ মিয়া (৫৪), অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে যে, আসামী রহমত উল্লাহ এর সাথে পূর্বে থেকে বাদীর চাচাতো ভাই আরাফাত লিবিয়া থাকতেন। তারই সুবাদে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। রোমেলকে লিবিয়াই নেওয়ার কথা বলে চার লক্ষ টাকা করে চুক্তি বদ্ধ হয়ে প্রথমে দুবাই দুবাই থেকে মিশর হয়ে লিবিয়ায় যায়। কিছুদিন পর সহযোগি অজ্ঞাত আসামীগন বাদীর ইমু নম্বরে ভিডিও কলে লাইভে এসে ভিকটিমকে মারধর করতে থাকে এবং বাঁচাতে চাইলে মুক্তিপন বাবদ ১২,০০,০০০/-(বার লক্ষ) টাকা দাবী করে।

    বাদী বাবুল ও তার আত্মীয় স্বজন পিবিআই নরসিংদী কার্যলয়ে এসে পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কে কান্না ভারাক্রান্ত ভাবে জানান তার ভাই ভিকটিম রোমেল (৩৪) কে একটা চক্র লিবিয়াতে জিম্মি ও আটক করে রেখে ব্যপক অত্যাচার নির্যাতন করছে এবং ইমু এর মাধ্যমে ভিডিও কল লাইভ এ দেখিয়ে দেখিয়ে ব্যপক মারপিট করছে ও মুক্তিপন হিসেবে ১২ লক্ষ বাংলাদেশী টাকা দাবী করছে। মুক্তিপন দাবীকারী আসামীগন বাংলাদেশী এবং বাংলায় কথা বলে। ভিকটিম রোমেলকে লাইভে মারপিট করায় সে হাউমাউ করে কান্নাকাটি করছে এবং বাবা মা স্ত্রী ভাইদের ভিডিওতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে টাকা না পাঠালে ওরা আমাকে মেরে ফেলবে বলে কান্নাকাটি করে এবং জিম্মিকারীদের মুক্তিপনের টাকা পাঠাতে বলে। এছাড়া জিম্মিকারীগন প্রতিদিন অনেকবার করে টাকা পাঠানোর তাগাদা দিতে থাকে এবং টাকা না পাঠালে কখনো বলে হাত কেটে ফেলব, কখনো বলে মেরে ফেলব, লাশও দেখতে পাবিনা।

    পুলিশ সুপার পিবিআই নরসিংদী এর প্রত্যেক্ষ দতারকি ও নেতৃত্বে বিষয়টি যাচাই পূর্বক সত্যতা পাওয়া যায় এবং জানা যায় যে, ভিকটিম রোমেল (৩৪) কে কার্পেট ফ্যাক্টরীতে কাজ দেওয়ার কথা বলে লিবিয়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি চক্র ৪,০০,০০০/- টাকা দুবাই হয়ে, মিশর হয়ে লিবিয়াতে নিয়ে যায় এবং একপর্যায়ে লিবিয়ার মিশরাতা লাকায় বন্ধি করে অত্যাচার নির্যাতন শুরু করে। ১২ লক্ষ টাকা দাবী করে। পরবতীর্তে আরো জানা যায় যে, লিবিয়ার উক্ত ঘটনাস্থলে ভিকটিম রোমেল সহ আরো অনেক বাংলাদেশী আটক ছিল। চক্রটি তাদেরকে অত্যাচার করে নিয়মিত মুক্তিপন আদায় করছে এবং অভিযোগের বিষয়টি পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি জনাব মিরাজ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা) পিপিএম ও অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সায়েদুর রহমানকে জানানো হয় এবং তাদের প্রত্যেক্ষ দিক নির্দেশনায় ভিকটিম রোমেলকে লিবিয়ার জিম্মি দশা হতে নিরাপদে উদ্ধার ও জিম্মিকারী ও মুক্তিপন চক্রের বাংলাদেশে অবস্থানকারী সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এবং ৩ গ্রেফতার করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version