Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আম বেশি খেলে কী হয়?
    টিপস

    আম বেশি খেলে কী হয়?

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 7, 2024No Comments2 Mins Read

    গরমে আমের সুমিষ্ট স্বাদ কি উপেক্ষা করা যায়। সুস্বাদু এই ফলের জন্য আমরা বছরের অন্যান্য মাসগুলোতে অপেক্ষা করে থাকি। শুধু কি স্বাদ? পুষ্টিগুণেও অনন্য এই ফল। ভিটামিন এ, বি, সি, ই, কে এবং কপার, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজসহ পুষ্টিগুণে পরিপূর্ণ একটি ফল হলো আম। আমে প্রিবায়োটিক ডায়েটারি ফাইবারও রয়েছে যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। তবে বেশি আম খাওয়া হলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

    ল্যাটেক্স এলার্জি: আপনার যদি ল্যাটেক্সে অ্যালার্জি থাকে তবে সতর্ক থাকুন। কারণ আমের প্রোটিন ল্যাটেক্সের মতোই। এটি চুলকানি এবং আমবাত বা অ্যানাফিল্যাক্সিসের কারণ হতে পারে। যার ফলে গলা ফুলে যেতে পারে এবং শ্বাস নিতে গুরুতর অসুবিধা হতে পারে।

    রক্তে শর্করা বৃদ্ধি: ডায়াবেটিস রোগীদের দিনে একটির বেশি আম খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি ব্লাড সুগার বাড়াতে পারে। এই ফলের বেশিরভাগই কার্বোহাইড্রেট। এটা বিশ্বাস করা কঠিন, তবে এই সুমিষ্ট ফলের শর্করা পরিশোধিত চিনির মতোই কাজ করতে পারে।

    ডায়রিয়া: আম বেশি খেলে ডায়রিয়া হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার সমৃদ্ধ ফল অতিরিক্ত খাওয়া হলে তা ডায়রিয়ার কারণ হতে পারে। তাই সুষম অনুপাতে আম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। খাবার খাওয়ার মিনিট পনেরো পরে আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে খেতে পারেন।

    ওজন বৃদ্ধি: বেশি আম খাওয়া তা ওজন বাড়াতে সাহায্য করতে পারে। একটি আমে প্রায় ২০১ ক্যালোরি থাকে। তাই প্রতিদিন মাত্র দুই কাপ (৩৩০ গ্রাম) খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

    কৃত্রিমভাবে পাকানো আম এড়িয়ে চলুন-
    অনেক আম কৃত্রিমভাবে পাকানো হয়। আপনি যদি অতিরিক্ত রসালো এবং মিষ্টি আম খেয়ে থাকেন তবে সাবধান হন, কারণ সেগুলো রাসায়নিকভাবে পাকানো হতে পারে। আম রাসায়নিকমুক্ত কিনা তা পরীক্ষা করার সর্বোত্তম উপায় হলো – এক বালতি পানিতে আম রাখুন। যদি আম ডুবে যায়, তবে স্বাভাবিকভাবেই পাকা। আর যদি ভাসতে থাকে তবে তা কৃত্রিম উপায়ে পাকানো।

    আম সম্পর্কে এমন অনেক কিছু আছে যা আপনি আগে পড়েননি। যাদের খাবারে অ্যালার্জি আছে তাদের অবশ্যই আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version