Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যাত্রাবাড়ী স্মরণী খাল দৃষ্টিনন্দন করার দাবি সবুজ আন্দোলন’র 
    বাংলাদেশ

    যাত্রাবাড়ী স্মরণী খাল দৃষ্টিনন্দন করার দাবি সবুজ আন্দোলন’র 

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 7, 2024No Comments2 Mins Read

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের দায়িত্ব পালনের ৪ বছর শেষ হলেও উল্লেখযোগ্য কোন কাজ এখনো বাস্তবায়ন করতে পারেনি । নির্বাচনী ইশতেহারে খাল ও নদী পুনরুদ্ধারের পাশাপাশি সবুজায়ন করার ঘোষণা থাকলেও যা উপেক্ষিতেই রয়েছে। আজ ৭ জুন সকালে ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী থানার পরিবেশ বিপর্যয়ের রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানা শাখা। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা সৈয়দ আবুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সেলিনা চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মাহমুদ সালেহীন, জনতা বাগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার হোসেন, ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সনি ভূষণ তত্ত্ব। 

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। তবে ঢাকা শহর যেহেতু অধিক সংখ্যক লোকের বসবাসে জর্জরিত পরিবেশ বজায় রাখা খুবই কঠিন কাজ। মাননীয় মেয়র মহোদয়ের কাছে তিনি জিয়া স্বরণী খাল দখল মুক্ত রাখা ও এলাকার পক্ষ থেকে খালপাড় দৃষ্টিনন্দন করতে মাননীয় মেয়রকে অনুরোধ জানাচ্ছি।

    প্রধান আলোচক তার বক্তব্য বলেন, সবুজ আন্দোলন নিয়মিত পরিবেশ বিষয়ক সভা- সেমিনার, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আজ যাত্রাবাড়ী থানার জিয়া স্বরণী খালের দুর্দশা দেখে মাননীয় মেয়রের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্টি পরিলক্ষিত হচ্ছে। মাঝে মাঝে তিনি মিডিয়াট্রাইলের জন্য উদ্বোধনী মূলক বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় গ্রহণ করে থাকেন। ফলপ্রসূ কোন কাজ এখন পর্যন্ত তিনি বাস্তবায়ন করতে পারেননি তার অন্যতম নিদর্শন জিয়া স্মরণী খাল। সংগঠনের পক্ষ খালপাড় জুড়ে থেকে ছোট পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। আগামীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যেহেতু সবুজ আন্দোলনের নিজস্ব অর্থায়নে সকল কার্যক্রম পরিচালিত হয় কিছুটা আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এলাকাভিত্তিক ছোট বড় শিল্প উদ্যোগ তারা পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করলে আধুনিক ঢাকা শহর করা সরকারের জন্য সহজ হয়ে যেত। আগামী ছয় মাসের মধ্যে জিয়া সরণী খাল পার্ক দৃষ্টিনন্দন করে মেয়রের সদিচ্ছা জানান দিতে আহ্বান জানাচ্ছি।

    কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানা সদস্য রুমা আক্তার, আওলাদ হোসেন, রফিকুল ইসলাম, তাওহীদ আলম, হানিফ মাহমুদ প্রমূখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version