Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মোদীর শপথ উপলক্ষে দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা
    Lead

    মোদীর শপথ উপলক্ষে দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা

    বিশ্বজুড়ে ডেস্কBy বিশ্বজুড়ে ডেস্কJune 8, 2024No Comments2 Mins Read

    টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর মোদীই প্রথম টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেন। তার শপথগ্রহণ উপলক্ষে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। জমকালো অনুষ্ঠানে যোগদানকারী বিশ্বনেতাদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার (৯ জুন) সন্ধ্যায় জাতীয় রাজধানীর প্রেসিডেন্ট ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

    প্রেসিডেন্ট ভবনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদীকে শপথবাক্য পাঠ করাবেন। কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি পুলিশের সোয়াত ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও অন্য কৌশলগত অবস্থানের চারপাশে মোতায়েন করা হবে।

    তাছাড়া শপথগ্রহণ উপলক্ষে পুলিশ দিল্লিকে নো-ফ্লাই জোন ঘোষণা করেছে। আগামী কয়েক দিনের জন্য এই শহরের ওপর দিয়ে কোনো ড্রোন, প্যারা গ্লাইডার, প্লেন ও উষ্ণ বাতাসের বেলুনসহ আকাশে ওড়ে এমন যে কোনো যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকবে।

    মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির অংশ হিসেবে মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলসসহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপধানরা উপস্থিত থাকবেন। গণ্যমান্য ব্যক্তিদের তাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থলে এবং পিছনে যাওয়ার জন্য নির্ধারিত রুট দেওয়া হবে।

    স্থানীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, রোববার মধ্য দিল্লির দিকে যাওয়া বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হবে বা ট্রাফিক ডাইভারশন হতে পারে। এরই মধ্যে রাজধানীতে প্রবেশকারী যানবাহনে তল্লাশি শুরু হয়েছে।

    এ বছরের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৪০ আসনে জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দলটির দরকার ছিল আরও ৩২টি আসন।

    সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউয়ের সঙ্গে জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। টিডিপির ১৬ জন ও জেডিইউয়ের ১২ জন সংসদ সদস্যের সমর্থন পেয়েছেন মোদী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version