Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাসদের ২০২৪-২৫ অর্থবছরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বাংলাদেশ

    জাসদের ২০২৪-২৫ অর্থবছরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীJune 9, 2024No Comments2 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: জাতীয় প্রেসক্লাব ২০২৪-২৫ অর্থবছরের জন্য আজ রোববার সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী ২০২৪- ২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন।

    ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব যখন উত্থাপিত হয়েছে, তখন বাংলাদেশকে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর বৈশ্বিক অভিঘাত, ইউক্রেন যুদ্ধের অভিঘাত, রিজার্ভের পতন, ডলার সংকট, ডলারের বিপরীতে টাকার মানের ক্রমনিম্নগামীতা, আমদানী-রপ্তানিতে ব্যালেন্স অব পেমেন্টের ভারসাম্যহীনতা, রাজস্ব আদায়ে ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাওয়ার সংকট ও অভিঘাত মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন। আরো বলেন এবারের বাজেটে ব্যায়ের লক্ষ্যমাত্রা ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আয়ের সাক্ষ্যমাত্রা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা নির্ধারিত হয়েছে।

    ঘাটতি ২ লাখ ৫১ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে বৈদেশিক ব্যাংক থেকে ১ লক্ষ ২৭ হাজার ২০০ কোটি, দেশীয় ব্যাংক থেকে ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ কোটি, বৈদেশিক অনুদান ৪ হাজার ৪০০ কোটি টাকা, ব্যাংক বহির্ভূত খাত থেকে ২৩ হাজার ৪০০ কোটি, সঞ্চয়পত্র বিক্রি থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকার হিসাব করা হয়েছে। উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। সরকারী-কর্মচারীদের বেতন ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের জন্য ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা।

    প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫ শতাংশ। মূল্যস্ফীতি বর্তমান ৯.৮৯% থেকে ৬.৫% কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কিছু নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানো, ১০ লক্ষ মানুষকে নতুনভাবে ভাতার আওতায় আনা, দেশীয় শিল্পকে সুরক্ষা, কৃষি উপকরণের উপর প্রণোদনা দেয়া, সারের ভর্তুকি অব্যাহত রাখা সহ কিছু পদক্ষেপের মধ্য দিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয়ার কথা থাকলেও এ বাজেট গতানুগতিক এবং স্থিতাবস্থা বজায় রাখার প্রচেষ্টার বাইরে নতুন ও বেশি কিছু না।

    উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট মোকাবেলা, ব্যাংকিং ও আর্থিক খাতের বিশৃংখলা ও অস্থিরতা দূর করা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জণ, আভ্যন্তরীণ ব্যাংকিং খাত এবং বৈদেশিক ঋণ ও অনুদানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া, লাগামহীন দুর্নীতি ও অর্থপাচার রোধ, ক্রমবর্ধমান বৈষম্য রোধ ও কমানো প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও আগামী অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপেপিষ্ট সাধারণ মানুষের কাছে বাজেট মানেই আতংক। সাধারণ মানুষ কোন্ জিনিসের দাম কতটুকু বাড়বে, তাদের জীবনযাপন ব্যয় কতটুকু বাড়বে- এগুলো নিয়েই চিন্তিত।

    অর্থনীতিবিদ ও রাজনৈতিক দলকে মানুষের দৈনন্দিন জীবনের সংকট মোকাবেলার পাশাপাশি জাতীয় অর্থনীতি, বাজেটের নীতি-কাঠামো, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, শাসন-প্রশাসন নিয়ে ভাবতে হয় বলে ও জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version