Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদযাত্রায় কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন
    Lead

    ঈদযাত্রায় কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 12, 2024No Comments2 Mins Read

    দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১৭ জুন। এ উপলক্ষে এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে ছুটছে মানুষ। তবে যারা ট্রেনে যাচ্ছেন প্রথম দিনেই তাদের যাত্রা বিলম্বে শুরু হয়েছে। কারণ কমলাপুর রেলস্টেশন থেকে সব কয়টি ট্রেন ছেড়েছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে গরমে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা।

    বুধবার (১২ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশনে দেখা যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনেই পৌঁছায়নি। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও পৌঁছায়নি প্লাটফর্মে।

    এছাড়া সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ১৫টি ট্রেনের সবকটি বিলম্বে ছেড়েছে। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলে সেটি ছেড়েছে সাড়ে ৮টায়। এটিই সবচেয়ে বিলম্বে ছেড়েছে।

    জীবন আহমেদ নামের এক যাত্রী বলেন, পরিবারসহ জামালপুর যাবো। সকাল ১০টার ট্রেন প্রায় দুই ঘণ্টা হয়ে গেলো এখনো আসেনি। গরমে বাচ্চাদের নিয়ে কষ্টে আছি।

    সোনালী আক্তার নামের আরেক যাত্রী বলেন, প্রায় এক ঘণ্টা বসে আছি। এখনো প্লাটফর্মে ট্রেন আসে নাই। কি হচ্ছে বুঝতেছি না। এমন দেরি করলে ভোগান্তির শেষ নেই।

    কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে। এজন্য কিছুটা বিলম্বে ছাড়ছে ট্রেন। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version