Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদযাত্রায় চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
    Lead

    ঈদযাত্রায় চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

    টাঙ্গাইল প্রতিনিধিBy টাঙ্গাইল প্রতিনিধিJune 13, 2024No Comments2 Mins Read

    টাঙ্গাইল:  ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের চাপ দেখা যায়নি। বুধবার (১২ জুন) রাতে প‌রিবহ‌নের অ‌তি‌রিক্ত চাপ ও এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব অংশের বি‌ভিন্নস্থা‌নে ছোটখা‌টো দুর্ঘটনার কার‌ণে ১৩ কি‌লো‌মিটার অং‌শে ধীরগ‌তি থাক‌লেও রিপোর্টটি লেখা পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

    বৃহস্প‌তিবার (১৩ জুন) সকাল ১০টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ড, ভুঞাপুর লিঙ্ক রোড, সেতুপূর্ব এলাকায় কোনো যানজট দেখা যায়‌নি। ভোররা‌ত থেকে সকাল পর্যন্ত মহাসড়‌কের ১৩ কি‌লোমিটার এলাকায় প‌রিবহ‌নের ধীরগ‌তি থাক‌লেও কোনো যানজট ছিল না। ত‌বে সড়‌কে পরিবহনের চাপ বাড়তে পারে।

    এদি‌কে কোরবানি ঈদে প‌রিবা‌রের সঙ্গে ঈদ কর‌তে ঘরমু‌খো মানুষজন প‌রিবার-প‌রিজন নি‌য়ে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকযো‌গে গন্তব্যে যা‌চ্ছে।

    বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গেল ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌ড়ে‌ছে। এ সময় ৩০ হাজার ৮৩৪‌টি প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এর বিপরী‌তে টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। প‌রিবহ‌নের ম‌ধ্যে গরুবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকে‌ল সেতু‌ দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে।

    মহাসড়‌কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, মধ্যরাতে সড়‌কে যানবাহনের চাপ বেড়ে গি‌য়ে‌ছিল। তাছাড়া মহাসড়কের বিভিন্নস্থা‌নে ছোটখা‌টো একাধিক দুর্ঘটনা ঘটেছিল। ফ‌লে ওই সব ক্ষতিগ্রস্ত প‌রিবহনগু‌লো সরাতে সময় লাগায় মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়। ত‌বে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা প‌রিবহনগু‌লো‌কে সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে ঘু‌রি‌য়ে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে যাতায়াত কর‌ছে। ফ‌লে মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌ক একমু‌খী করা হ‌য়ে‌ছে।

    এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থে‌কে সেতুপূর্ব পর্যন্ত সড়ক একমু‌খী করার কার‌ণে কোনো ধীরগ‌তি নেই মহাসড়‌কে। স্বাভা‌বিক গ‌তি‌তেই প‌রিবহনগু‌লো চলাচল কর‌ছে। কোথাও কোনো যানজট বা প‌রিবহ‌নের ধীরগ‌তি নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version