Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্মার্টফোনে গুগলের নতুন প্রযুক্তি
    তথ্যপ্রযুক্তি

    স্মার্টফোনে গুগলের নতুন প্রযুক্তি

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কজুলাই ১৫, ২০২৪No Comments2 Mins Read

    গ্রাহক সুরক্ষার প্রতি বিশেষ নজর দিচ্ছে গুগল। এবার অ্যাপ স্ক্যান করেই গুগল বলে দেবে সেটা ফ্রড কি-না। এই ফিচারটি আপডেট হলে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা অ্যাপগুলিকে ম্যালওয়ারের জন্য স্ক্যান করা যাবে। বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এমনটাই ঘোষণা করেছে গুগল।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এই ফিচারটি এতটাই কার্যকরী হবে যে কখনো কোনো অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের অভিপ্রায়গুলি লুকিয়েও রাখে, তাহলেও গুগল তার অন-ডিভাইস এআই ক্ষমতার মাধ্যমে লাইভ হুমকি শনাক্ত করে ফেলবে।

    গুগল ব্যাখ্যা করেছে যে গুগল প্লে প্রোটেক্ট-এর অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এবং অন্যান্য অ্যাপ এবং পরিষেবার সঙ্গে ইন্টারঅ্যাকশন সম্পর্কিত অতিরিক্ত আচরণগত সংকেত খুঁজে পাবে। সিস্টেম সন্দেহজনক কিছু খুঁজে পেলে, বৈশিষ্ট্যটি অতিরিক্ত পর্যালোচনার জন্য অ্যাপটিকে গুগলে পাঠাবে এবং ব্যবহারকারীদের সতর্ক করবে বা অ্যাপটির খারাপ কীর্তিকলাপ সম্পর্কে নিশ্চিত হলে অ্যাপটিকে ডিসেবল করে দেবে।

    কোম্পানি বলেছে, এটা আমাদের ডেটা সংগ্রহ না করেই ব্যবহারকারীদের রক্ষা করতে দেয়। গুগলের দাবি, প্লে ইন্টিগ্রিটি এপিআইও এই টুলগুলোর একটি। যেটা ব্যবহার করে ডেভেলপাররা বুঝতে পারবেন যে অ্যাপগুলি মডিফাই করা হয়েছে কি-না, বা এটি একটি আসল অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে কি-না, যাতে তারা প্রতারণামূলক বা ঝুঁকিপূর্ণ বিষয়বস্তু আগেভাগেই শনাক্ত করতে পারে এবং আক্রমণ, অপব্যবহার প্রতিরোধে পদক্ষেপ নিতে পারে।

    জানা গেছে, গুগল পিক্সেল, অনর, লেনোভো, নাথিং, ওয়ানপ্লাস, অপো এবং অন্যান্য নির্মাতারাও এই বছরের শেষের দিকে তাদের স্মার্টফোনে এই ফিচার সেটআপ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ

    এপ্রিল ২৬, ২০২৬

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    ডিসেম্বর ৮, ২০২৫

    রোববার আংশিক সূর্যগ্রহণ

    সেপ্টেম্বর ১৯, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১:৪৮)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version