Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডেঙ্গু নিয়ে সতর্ক হওয়ার এখনই সময়
    টিপস

    ডেঙ্গু নিয়ে সতর্ক হওয়ার এখনই সময়

    উর্বশী এহসানBy উর্বশী এহসানজুলাই ৩১, ২০২৪No Comments3 Mins Read

    উর্বশী এহসান: বর্ষা মৌসুম চলছে। এ সময়ে ডেঙ্গুর প্রধান উৎস বা বাহক এডিস মশার উপদ্রব বেশি দেখা যায়, মূলত প্রজননের সময় এটা। চলতি বছর ডেঙ্গু বারবার চোখ রাঙিয়েছে এবং এখনও রাঙাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন গত বছরের তুলনায় এ বছর আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। গণস্বাস্থ্যের স্বার্থেই এ সংকট মোকাবিলায় সতর্কতা ও উদ্যোগ গ্রহণ জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাত্র তিন দিনেই এই আতঙ্ক কাটানো সম্ভব। এ ক্ষেত্রে প্রশাসন এককভাবে উদ্যোগ নিলে তাতে শতভাগ সাফল্য না-ও আসতে পারে, এর জন্য দরকার জনসাধারণের সচেতনতা ও প্রচেষ্টা।

    প্রাথমিক পদক্ষেপ আসুক পরিবার থেকে- পরিবারের পক্ষ থেকেই প্রথম পদক্ষেপ আসা দরকার। পরিবারে সচেতনতা সৃষ্টি হলে তা প্রতিবেশীদের ওপর প্রভাব পড়বে। ডেঙ্গু ছড়ায় এডিশ মশার কামড়ে। এ মশা বংশবিস্তার করে থাকে বদ্ধ-পরিষ্কার পানিতে। তাই ঘরের ভেতর, বারান্দায়, ছাদে, এমনকি ভবনের আশপাশের কোনো জায়গায় পানি জমে থাকতে দেওয়া যাবে না। এই মৌসুমের জ্বরকে অবহেলা করা যাবে না; বরং ডেঙ্গুজ্বরের যে-কোনো উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাসপাতালে প্রধানত ৯০ থেকে ৯৭ শতাংশ ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ নিয়ে হাসপাতালে আক্রান্তরা যান। মাত্র ৩ শতাংশ রোগী বেশি লক্ষণ নিয়ে যান। তা না করে নিজের মতো চিকিৎসাসেবা নেওয়া যেতে পারে। তাই কোনো লক্ষণ দেখা গেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি।

    মশা থেকে দূরে থাকা- দিনে বা রাতে যখনই বিছানায় যাবেন মশারি ব্যবহার করতে হবে। মশারি ভালোভাবে গুঁজতে ভুলবেন না। মশারিতে কোনো বড় ছিদ্র আছে কি-না, খেয়াল রাখতে হবে। মশারির বাইরে থাকার সময় ঢিলেঢালা পোশাক পরা ভালো, যাতে হাত-পা ও শরীর ভালোভাবে ঢেকে থাকে। পোশাকে মশানিরোধী পদার্থ (মসকিউটো রিপেলান্ট) ব্যবহার করা যেতে পারে। তবে তিন বছরের কম বয়সি শিশুদের জন্য এই পদার্থ ব্যবহার না করাই ভালো। ঘরের জানালা, বাথরুমের জানালা ও বারান্দার দরজায় ছোট ছিদ্রের নেট লাগানো যেতে পারে। মশা তাড়াতে ধূপ ব্যবহার করুন এটা প্রাকৃতিক পন্থা। এতে ঘরের বাতাসও অনেকটা জীবাণুমুক্ত থাকে। কীটনাশক বা কয়েল ব্যবহার যতটা পারা যায় কম করুন। বাইরে যখন মশার ওষুধ দেওয়া হয়, তখন নিজের বাড়ির দরজা-জানালা বন্ধ রাখতে হবে।

    অ্যাকুরিয়াম ও জলজ উদ্ভিদে সতর্কতা- বাড়িতে জলজ উদ্ভিদ থাকলে প্রতি ৭২ ঘণ্টায় পাত্রের পানি বদলে ফেলতে পারলে ভালো হয়। জলজ উদ্ভিদের জন্য ব্যবহৃত জায়গাটি যথেষ্ট বড় হলে গাপ্পি কিংবা গাম্বুসিয়া মাছও ছাড়তে পারেন। এসব মাছ মশার লার্ভা খেয়ে ফেলে।

    বর্জ্য ব্যবস্থাপনায় রাখতে হবে দৃষ্টি- মাত্র তিন দিনেই মশার সমস্যা দূর করা যায়। পানি জমে বা মশা জন্মায় এমন টব, গাড়ির টায়ার, নারকেলের মালা বা পাত্র যাতে না থাকে সেদিকে খেয়াল রাখা দরকার। অব্যবহৃত কমোড ঢেকে রাখুন। ফ্লাশ করুন সময়ে সময়ে। নির্মাণাধীন ভবনে পানি জমা থাকছে কি-না, খেয়াল রাখুন। প্রয়োজনে এলাকার সবাই মিলে ভবন নির্মাণ প্রতিষ্ঠান বা জমির মালিক ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলুন। এ ছাড়া এলাকার কোথাও পানি জমে থাকার আশঙ্কা থাকলে সেই জায়গা নিজেরা পরিষ্কার করে ফেলুন। প্রয়োজনে পরিচ্ছন্নতাকর্মীর সহায়তা নিতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    ফেব্রুয়ারি ৯, ২০২৬

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    সেপ্টেম্বর ৪, ২০২৫

    বাংলাদেশে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে ১৬ এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

    মে ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:০০)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version