Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দ্রুত সরকার গঠনের দাবি ফখরুলের
    Lead

    দ্রুত সরকার গঠনের দাবি ফখরুলের

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকAugust 7, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন, একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান ও দাবি জানান তিনি।

    মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাব, কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার যারা হবেন, তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন; সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব।

    দেশের বিভিন্ন জায়গায় যে হামলা-ভাঙচুর হচ্ছে তারা বিএনপির লোক নয় দাবি করে দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। এ বিজয় আপনাদের সবার। যে বিজয় অর্জিত হয়েছে, এটাকে রক্ষা করতে সবাই সচেতন থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত করতে পারে। তারা বিজয়কে বিলিয়ে দিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন আমরা তাদের না দিই। যারা এসব করছে তারা দেশের শক্র। এরা কোনো আন্দোলনকারী হতে পারে না।

    তিনি বলেন, যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বন্দরে ভাঙচুর করছে, লুটপাট করছে তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা ছাত্রদেরও কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতকারী। এটা তাদেরই লোক যারা এদেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বার বার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ বিজয় যেন ছিনিয়ে নিতে না পারে।

    নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। যার কারণে আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায়বিচার, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা তাদের বক্তব্য সমর্থন করছি।

    বিএনপি মহাসচিব বলেন, আমাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সামনের দিনগুলোতে নিজেদের সুসংহত রেখে সাহসিকতার সঙ্গে কোনো হিংসা নয়, প্রতিশোধ নয়। ছাত্র আন্দোলন, জনতার এ আন্দোলনের যেন ব্যত্যয় না ঘটে পরবর্তীতে সেটার দিকে দৃষ্টি রাখবেন সবাই।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version