Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিচারপতিদের অপসারণ দাবীতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 
    শিক্ষাঙ্গন

    বিচারপতিদের অপসারণ দাবীতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

    DDP DigitalBy DDP DigitalAugust 10, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: দলীয় ভিত্তিক বিচার ব্যবস্থাকে রুখে দিতে এবং লেজুড়বৃত্তিক বিচারপতিদের অপসারণ ও ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    শনিবার (১০ আগস্ট) দুপুর পোনে ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে একত্রিত হয়ে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা৷ এসময় একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে যেয়ে এক সমাবেশের রূপ নেয়।

    মিছিলে শিক্ষার্থীরা অবৈধ বিচারপতি, মানি না মানবো না; স্বৈরাচারের বিচারপতি, মানিনা মানবো না; হাসিনার প্রেতাত্মাকে, মানি না মানবো না; ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান; হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

    প্রশাসনের ভবনের সামনে ছাত্র সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অপচেষ্টার কারণে বিচার বিভাগ একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যখন বিচারপতি এসকে সিনহাকে সরকারের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দেওয়ায় ন্যাক্কারজনক ভাবে দেশ ছাড়া করা হয় তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে বিচার বিভাগ আর স্বাধীন নেই। এছাড়াও, এই বিচারপতি নিয়োগ করার পরে ছাত্রলীগের দালালেরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তাই আমাদের আর কিছু বোঝার বাকী থাকে না।

    সমন্বয়ক এস এম সুইট বলেন, প্রশাসনহীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের শেষ দিন থেকে আজ পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রমকে ২৪ এর পরাজিত শক্তি আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসররা মেনে নিতে পারছে না। আমাদের দাবীর মুখে ইতোমধ্যেই প্রধান বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। যারা বিভিন্নভাবে আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টা করছে তাদের শক্ত হাতে দমন করতে আমরা প্রস্তুত। এখন ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আপনারা এসবের কান দিবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version