Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আবারও আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’
    Top 4

    আবারও আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’

    Toufiq ApuBy Toufiq ApuSeptember 26, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য ২টি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সামছুল ইসলাম স্বপনের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’। এর মধ্যে লন্ডনে সেপ্টেম্বর ২৭-০৫ অক্টোবরে অনুষ্ঠিতব্য ‘এনিম্যাল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যাল (Animal Nature Future Film Festival-2024)’ এর ‘Main Competition’ ক্যাটাগরিতেে এবং অন্য উৎসবটি আজারবাইজানের বাকুতে ১-৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ডকুবাকু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল (DokuBaku International Documentary Film Festival-2024)’ এই ‘Non-Main Competition’ ক্যাটাগরিতে ‘লতিকা’ প্রতিযোগিতা করবে। ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় প্রাণী দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপোড়নের সংসারের জীবনচিত্র উঠে আসে।

    নির্মাতা স্বপন জানান, এই ২টি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশী নির্মাতা হিসেবে প্রথমবার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। তাছাড়া এই উৎসবের ‘মেইন কম্পিটিশন’ ক্যাটাগরিতে সিলেকশন হওয়াও তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। ANFFF উৎসবের আয়োজক গুরুত্ব সহকারে ‘লতিকা’ এবং চাইনিজ প্রামাণ্যচিত্র ‘ডিফেন্ডার্স অফ দ্যা হিডেন’ কে বিশ্ব ব্যাপী ফোকাস করার জন্য ‘বায়োডাইভার্সিটি স্পেশাল স্ক্রীনিং’ এর ব্যবস্থা করেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এমি অ্যাওয়ার্ড-উইনিং ওয়াইল্ডলাইফ ফিল্মমেকার ট্যাড্ গিফোর্ডস এবং বিবিসি ন্যাচারাল হিস্ট্রি ইউনিট প্রোডিউসার পিটার ভেন। নির্মাতা এই উৎসবের ‘ইকো-ফিল্মমেকিং ফিউচার ট্যালেন্ট প্রোগ্রামে’ অংশগ্রহণ করবেন।

    ব্রিটিশ কাউন্সিল অর্থায়নে আমার নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’ এর আগে সুইজারল্যান্ডের জনপ্রিয় ৫৫ তম ভিশনস ডু রিয়েল (Visions Du Reel-2024) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিল্ম মার্কেট’, ইংল্যান্ডের ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব (Wales One World Film Festival-2024), চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব (Chattogram International Documentary Film Festival-2024), লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব (Divvy Film Festival, London-2024) এবং মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব (Moscow International Documentary Film Festival-2024) শর্ট কম্পিটিশনে প্রতিযোগিতা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version