Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা
    Lead

    রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJanuary 28, 2025No Comments2 Mins Read

    রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি ছিল তা যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে। এরপরও তারা কেন আন্দোলন করছে  এমন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন করেন তিনি।

    অর্থ উপদেষ্টা বলেন, রেলের কিছু কর্মচারীদের কিছু দাবি ছিল। বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার। প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে।

    আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেয়া হয়েছে। তারা যদি বলে সব একবারে দিতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে অর্থের সংকুলান তো করতে হবে। যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।

    ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। এখন যদি বলে পেনশন, গ্রাচ্যুইটি যোগ করতে হবে; তো অন্যান্য সংস্থারও তো অনেক দাবি আছে। সব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

    এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার বিষয়ে তিনি বলেন, এটি দেয়া হবে কী হবে না; এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।

    রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, সেজন্য রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত চাল, চিনি, মসুর ডালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। শুধু আনলেই হবে না, বাজার মনিটরিংও করা হবে। খাদ্যদ্রব্য, সার, জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version