Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপিতে সুযোগ পাচ্ছেন না বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্তরা
    Lead

    বিএনপিতে সুযোগ পাচ্ছেন না বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্তরা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJanuary 28, 2025No Comments1 Min Read

    ঢাকা : বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়িারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু হয়।

    তবে বিগত সময়ে যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন তারা কেউই বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবে না।

    দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় সদস্যপদ নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এমনটাই জানান। তিনি বলেন, যদিও তাদের বিএনপির সদস্যপদ ছিল। কিন্তু দল যখন বহিষ্কার করেছে তখন সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না।

    জেলার নেতা-কর্মীদের ফরম বিতরণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমরা শুনতে পাই নানাদিক থেকে, নানাভাবে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। এই কীটপতঙ্গরা যেন ঢুকতে না পারে সে ব্যাপারে সর্তক থাকতে হবে।

    তিনি বলেন, ছোট ঘটনা অথবা ঘটনাও নয় সেটা নিয়েও বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। ফ্যাসিবাদের দোসররা তো প্রশাসনে, পুলিশে নানা জায়গা থেকেই তারা কাজ করছেন। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন করতে না পারে, সেজন্য এই নবায়ন কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ।

    এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সফু ও কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদী প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version