Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ
    Lead

    আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

    আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৪
    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কJanuary 28, 2025No Comments1 Min Read

    আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের স্যার গ্যারি সোবার্স বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জয়ী ভারতীয় পেসার।

    এর আগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই খবর আগেই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।

    ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন ভারতের ডানহাতি পেসার। এ ছাড়া ভারতের প্রথম পেসার হিসেবে জিতেছেন এই পুরস্কার।

    এর আগে ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিশচন্দন অশ্বিন ও ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন।

    বুমরাহ গত বছর ভারতের জার্সিতে টেস্ট ও টি-২০ ফরম্যাটে দুর্দান্ত খেলেছেন। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হন তিনি।

    এছাড়া টেস্টে এক বছরে ৭১ উইকেট নিয়েছেন তিনি। উইকেটের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা গাস আটকিনসন তার চেয়ে ১৯ উইকেট কম পেয়েছেন।

    আইসিসির বর্ষসেরা টেস্ট দলে বুহরাহ ছাড়াও জশস্বী জয়সোয়াল ও রবীন্দ্র জাদেজা জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের কোন ক্রিকেটার নেই। তবে টি-২০ দলে আছেন রোহিত শর্মা, হার্ডিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version