Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চ্যাম্পিয়নস ট্রফির আগেই আইসিসি ছাড়লেন জিওফ
    Lead

    চ্যাম্পিয়নস ট্রফির আগেই আইসিসি ছাড়লেন জিওফ

    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কJanuary 29, 2025No Comments1 Min Read

    আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জিওফ অ্যালারডাইস।

    চার বছর এ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

    ২০২১ সালের নভেম্বর মাসে আইসিসির প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন অ্যালারডাইস। তার আগে মানু সাহনির পর আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহনিকে অবশ্য বরখাস্ত করা হয়।

    অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সাল থেকে। তার আগে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়।

    পদ ছাড়া নিয়ে অ্যালারডাইস বলেছেন, পদত্যাগের এটাই সঠিক সময়। পাশাপাশি নতুন চ্যালেঞ্জ খুঁজে নেওয়ারও। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল ভীষণ সম্মানের।

    বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে যে ফলাফল অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।

    আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তান ও সংযুক্ত আবর আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে অংশ নেবে ৮টি দল। যা সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণার প্রাথমিক কাজ সেরেছে টুর্নামেন্টের ৮টি দল।

    উল্লেখ্য, আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই পদ ছাড়লেন জিওফ অ্যালারডাইস।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version