Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘খালেদা জিয়া দেশে ফিরতে উদগ্রীব’
    Lead

    ‘খালেদা জিয়া দেশে ফিরতে উদগ্রীব’

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJanuary 29, 2025No Comments2 Mins Read

    বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

    যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

    স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ডা. জাহিদ হোসেন বলেন, উনি (খালেদা জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ অবস্থায় আছেন। তার একমাত্র ছেলে তারেক রহমান ও দুই ছেলের বউ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনীদের সঙ্গে এক সঙ্গে থাকেন।

    স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ অবস্থায় আছেন। উনার শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল।

    ডা. জাহিদ বলেন, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই উনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই উনার জন্য দোয়া করি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি মানসিকভাবে পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপোষহীন ছিলেন এখনো

    তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। দেশের মালিক জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সে লক্ষ্যেই তিনি কাজ করার জন্য আহবান জানিয়েছেন।

    ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালকেও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো। তিনি দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন।

    উনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয়নি। সেগুলো উনারা (লন্ডন ক্লিনিক) করিয়েছেন। কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।

    তারেক রহমান গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন। বর্তমানেও গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাতে নেতৃত্ব দিচ্ছেন।

    আমরা খুবই আশাবাদী হয়তো মা ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতিই বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন। আমরা খুবই আশাবাদী আমাদের নেতা তারেক রহমান দ্রুত ফিরে যাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version