Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজনীতিতে পা রাখছেন ব্যারিস্টার জায়মা রহমান!
    Lead

    রাজনীতিতে পা রাখছেন ব্যারিস্টার জায়মা রহমান!

    বিশেষ প্রতিনিধি, ঢাকাBy বিশেষ প্রতিনিধি, ঢাকাJanuary 29, 2025No Comments3 Mins Read

    ঢাকা : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির মাঠে পা রাখছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র নাতনী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান দম্পতির কন্যা।

    আগামি ৫ ফেব্রুয়ারি হতে পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশেষ দিন। এ দিনে রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্যারিস্টার জায়মা রহমানের। আইন বিষয়ে বিশেষ শিক্ষা নিয়েছেন জায়মা। প্রবাস জীবন কাটাচ্ছেন বাবা-মা’র সঙ্গে। রাজনীতিক পরিবারে জন্ম হলেও বয়স ও ক্ষেত্র-পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি।

    এবার রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রাখছেন। বাবার অবর্তমানে বৈশ্বিক আয়োজনে প্রথম অংশগ্রহণ করছেন ব্যারিস্টার জায়মা রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না। তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জায়মা রহমান যোগ দেবেন। আগামী ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে নিজেও ঢাকা ছাড়বেন বলেও জানান বিএনপি মহাসচিব।

    দলের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। তিনি সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানেও যাবেন না তিনি।

    তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মা রহমানকে পাঠাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জায়মা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে এটিই হবে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জায়মা রহমানের প্রথম অংশগ্রহণ।

    জায়মা রহমানের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণের খবরে খুশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। তিনিও চান জিয়া পরিবারে উচ্চশিক্ষিত জায়মা রহমান তার স্থানে বসুক। ধারণা থেকেই এমন জানিয়েছেন লন্ডন প্রবাসী তারেক রহমানের ঘনিষ্ঠজন।

    বিএনপি নেতাদের মতে, বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখবে জায়মা রহমান। তার দাদী বেগম খালেদা জিয়াও বিশেষ পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছিলেন। পুরোদস্তুর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা-মার সিদ্ধান্তের ওপর। বরাবরের মতো মা জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবাকে সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন এমনটাই ধারণা নেতাকর্মীদের।

    এর আগে গত ১২ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। এ অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এ ফাউন্ডেশন মার্কিন নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version