Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আমেরিকায় হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ১৮ জনের মরদেহ উদ্ধার
    Lead

    আমেরিকায় হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ১৮ জনের মরদেহ উদ্ধার

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJanuary 30, 2025No Comments2 Mins Read

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে।

    যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছে।

    স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

    বিষয়টি নিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমরা জানি যে এতে প্রাণহানি ঘটেছে। যদিও তিনি কতজনের প্রাণহানি হয়েছে তা বলেননি।

    মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রিগ্যানের দিকে যাওয়ার সময় আকাশেই পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে কটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে।

    এফএএ-এর তথ্য অনুযায়ী, পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট-৫৩৪২ পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

    পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।

    আমেরিকান এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাই- ৫৩৪২, উইচিটা, ক্যানসাস থেকে ওয়াশিংটন রিগ্যান জাতীয় বিমানবন্দরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় পড়ার খবর সম্পর্কে অবগত।

    বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা বিমান দুর্ঘটনার খবর পাওয়ায় সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version