Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপির আট জেলা কমিটি ঘোষণা, সুসংবাদের ভেতরেই হতাশা
    Lead

    বিএনপির আট জেলা কমিটি ঘোষণা, সুসংবাদের ভেতরেই হতাশা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 2, 2025No Comments4 Mins Read

    ঢাকা : আট জেলায় নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । দলটির সাংগঠনিক ৮ জেলায় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে নতুন কমিটিতে যাদের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাদের জন্য দুঃসংবাদও অপেক্ষা করছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

    দলের নীতি নির্ধারকদের একজন বলেন, বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যাচ্ছে শীর্ষ নেতা তারেক রহমান। দল ও জনপ্রতিনিধিকে পৃথক করা হতে পারে। ফলে যিনি জেলা বা থানা কমিটিতে শীর্ষ পদে থাকবেন তার জন্য দলীয় মনোনয়ন না-ও দেয়া হতে পারে। তাই কমিটিতে শীর্ষ পদ পেয়ে অনেকেই খুশি বা বেজার হলেও মনোনয়নের বেলায় চিত্রটা পাল্টাতে পারে।

    ঘোষিত আট জেলার আহবায়ক কমিটির মধ্যে রয়েছে, মেহেরপুর, নাটোর, বান্দরবান, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা। এরমধ্যে মেহেরপুরে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি, নাটোরে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, বান্দরবানে ৫ সদস্যের আংশিক কমিটি, মানিকগঞ্জে ৭ সদস্যের আংশিক কমিটি, মুন্সিগঞ্জে ৭ সদস্যের আংশিক কমিটি, নারায়ণগঞ্জে ৫ সদস্যের আংশিক কমিটি, গাজীপুরে ৩ সদস্যের আংশিক কমিটি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখায় ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

    এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা শাখায় ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেছে বিএনপি।

    নাটোর:

    নাটোর জেলায় রহিম নেওয়াজকে আহবায়ক ও আব্দুল আজিজকে যুগ্ম আহবায়ক করে ১৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- জিল্লুর রহমান চৌধুরী বাবুল (যুগ্ম আহবায়ক), মিজানুর রহমান ডিউক (যুগ্ম আহবায়ক), মোস্তাফিজুর রহমান শাহীন (যুগ্ম আহবায়ক), সাইফুল ইসলাম আফতাব (যুগ্ম আহবায়ক), দাউদার মাহমুদ (যুগ্ম আহবায়ক। এছাড়াও কমিটিতে যুগ্ম আহবায়ক পদের আরও একজকে যুক্ত করা হবে বলে পদটি শূণ্য রাখা হয়েছে। অন্যদিকে কমিটির সদ্যরা হলেন- আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক ও শ্রী রঞ্জিত কুমার সরকার।

    বান্দরবান:
    জেলায় স্বাচিন প্রু জেরীকে আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। কমিটির অন্যরা হলেন- অধ্যাপক উসমান গণি (সিনিয়র যুগ্ম আহবায়ক), মজিবুর রশিদ (যুগ্ম আহবায়ক), জাবেদ রেজা (সদস্য সচিব) ও মামাচিং (সদস্য)।

    চট্টগ্রাম দক্ষিণ:
    চট্টগ্রাম দক্ষিণ জেলায় ইদ্রিস মিয়াকে আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। কমিটির অন্যরা হলেন- আলী আব্বাস (সিনিয়র যুগ্ম আহবায়ক), লিয়াকত হোসেন (যুগ্ম আহবায়ক), মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (যুগ্ম আহবায়ক) ও লায়ন হেলাল উদ্দিন (সদস্য সচিব)।

    মেহেরপুর:
    মেহেরপুর জেলা শাখায় জাভেদ মাসুদ মিল্টনকে আহবায় ও মো. আমিরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, জাহাঙ্গীর বিশ্বাস (যুগ্ম আহবায়ক), অধ্যাপক ফয়েজ মোহাম্মদ (যুগ্ম আহবায়ক) ও অ্যাডভোকেট কামরুল হাসান (সদস্য সচিব)।

    গঠিত এ কমিটির সদস্যরা হলেন- মাসুদ অরুন, আমজাদ হোসেন, মো. ইলিয়াছ হোসেন, মো. আলমগীর খান ছাতু, মো. আনছারুল হক, মো. আব্দুল্লাহ, মো. হাফিজুর রহমান, মো. রেজাউল হক, মারুফ আহম্মদ বিজন, মো. জাকির হোসেন, মো. আব্দুল হামিদ, মো. খাইরুল বাশার, মো. ওমর ফারুক লিটন, মীর ফারুক হোসেন, মো. আব্দুল আওয়াল, মো. ইনছারুল হক, মো. আলফাজ উদ্দিন কালু, মোছা. রোমানা আহম্মদ, মো. আব্দুর রশিদ, মো. সাইফুল ইসলাম, মো. আসাদুজ্জামান বাবলু, মো. মকবুল হোসেন মেঘলা, মো. আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম, মো. মশিউর রহমান ও মো. গনিউল আজম।

    নারায়ণগঞ্জ:
    নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদকে আহবায়ক করে বিএনপির ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া (১ নম্বর যুগ্ম আহবায়ক), মাশেকুল ইসলাম রাজীব (যুগ্ম আহবায়ক), শরীফ আহম্মেদ টুটুল (যুগ্ম আহবায়ক) ও মো. গিয়াস উদ্দিন (সদস্য)।

    মানিকগঞ্জ:
    মানিকগঞ্জে আফরোজা খান রিতাকে আহবায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- এস এ জিন্নাহ কবির (সদস্য), অ্যাডভোকেট আজাদ হোসেন খান (সদস্য), আতাউর রহমান আতা (সদস্য), অ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার (সদস্য), সত্যেন কান্ত পন্ডিত ভজন (সদস্য) ও গোলাম আবেদিন কায়সার (সদস্য)।

    মুন্সিগঞ্জ:
    মিজানুর রহমান সিনহাকে আহবায়ক করে মুন্সিগঞ্জে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- মহিউদ্দিন আহমেদ (সদস্য সচিব), মো. আব্দুল্লাহ (সদস্য), শহীদুল ইসলাম মৃধা (সদস্য), আব্দুল বাতেন শামীম (সদস্য), সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ (সদস্য) ও আমিরুল হোসেন দোলন (সদস্য)।

    গাজীপুর:
    গাজীপুরে ৩ সদস্যের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এ কমিটিতে ফজলুল হক মিলনকে আহবায়ক, শাহ রিয়াজুল হান্নানকে ১ নম্বর যুগ্ম আহবায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

    সিরাজগঞ্জে সম্মেলন প্রস্তুত কমিটি
    সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিতে আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করা হয়েছে। এছাড়া কমিটির সদস্যরা হলেন- আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, অ্যাডভোকেট সিমকী ইমাম, মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডা. এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম ও কনক চাঁপা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version