Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা
    Lead

    প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 2, 2025No Comments2 Mins Read

    ঢাকা : জুলাই আন্দোলনে আহতরা রাজধানীর মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন।

    রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা। এরপর পৌনে ৭টার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দেন তারা।

    সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান আহতরা।

    জুলাই অন্দোলনে পায়ে গুলিবিদ্ধ মিজানুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, আমরা ন্যায্য দাবিতে গত ২৪ ঘণ্টা ধরে রাস্তায় আন্দোলন করছি। আমরা অসুস্থ হওয়া সত্ত্বেও রাস্তায় নেমে নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে আকুতি-মিনতি করছি। এরপরও সরকারের কাছ থেকে কোনও সাড়া পাচ্ছি না।

    সড়ক অবরোধ করায় অনেক সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এমনটা বিবেচনায় আমরা সড়ক ছেড়ে দিয়েছি। এখন সরকার থেকে আমাদের যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস (এমআইএস) বা যাচাই-বাছাই সার্টিফিকেট কপি দেয়া হয়েছে, সেটি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছি। সেখানে আমরা একটা সমাধান চাই।

    এর আগে কোরবান শেখ নামের আরেক বিক্ষোভকারী জানিয়েছিলেন, সন্ধ্যা ৬টার দিকে তারা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন। আহতদের মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত, তারা সেই কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছেন।

    সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীরা কেউ পায়ে হেঁটে, কেউবা রিকশা, আবার কেউ হুইল চেয়ারে করেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা কোনো বাধার সম্মুখহীন হননি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version