Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » “আর্ট অব প্লেটিং – সিজন ২” -এ অংশগ্রহণ করে ১০ লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ
    জীবনশৈলী

    “আর্ট অব প্লেটিং – সিজন ২” -এ অংশগ্রহণ করে ১০ লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ

    Toufiq ApuBy Toufiq Apuফেব্রুয়ারি ৪, ২০২৫No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক :  ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের ১ম রিয়েলিটি শো “আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং” এর ২য় সিজন শুরু হয়েছে। এবারের সিজনে অংশগ্রহণ করে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি জিতে নিবেন ১০ লক্ষ টাকার নগদ অর্থ পুরস্কার। এছাড়াও ১ম রানার-আপ জিতবেন ৫ লক্ষ টাকা, ২য় রানার-আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার।

    এ বিষয়ে আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রুপ এর চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ খোরশেদ আলম জানান, “১ম সিজনে এই প্রতিযোগিতাটি আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পাই, যে কারণে এবার আমরা আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। ফুড প্লেটিং-এর আর্টে আমাদের সংস্কৃতি এবং নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা।”

    ১ম সিজনে প্রচুর দর্শক জনপ্রিয়তার পাওয়ার পর ভিন্নধর্মী এই রিয়েলিটি শো-এর ২য় সিজনটি এবার দেখা যাবে জাতীয় টেলিভিশনের পর্দায়। এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে দেখা যাবে এই শো। প্রাথমিকভাবে, নিজের করা সেরা প্লেটিং-এর ছবি তুলে তা ওয়েবসাইটে সাবমিট করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার বিশ্লেষণের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের মধ্য থেকে শীর্ষ ৩০ জনকে বাছাই করা হবে, যারা সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।

    ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মোঃ শাহরিয়ার জামান, এবং চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ খোরশেদ আলম ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। তারা আসন্ন এই সিজন নিয়ে যাবতীয় তথ্যগুলো বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।

    দেশ ও দেশের বাইরে নিজেকে চেনাবার এই সুযোগ পেতে অংশগ্রহণকারীরা https://www.aop.com.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    ক্রাউন প্লাজা ঢাকায় বৈশাখী মেলা

    এপ্রিল ১২, ২০২৬

    ঈদ আয়োজন: আনন্দ, ঐতিহ্য আর মিলনের উৎসব

    মার্চ ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:১০)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version