Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ২০২৪ সালে ইউটিউবের আয় ৩ হাজার ৬২০ কোটি ডলার!
    Lead

    ২০২৪ সালে ইউটিউবের আয় ৩ হাজার ৬২০ কোটি ডলার!

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কFebruary 7, 2025No Comments2 Mins Read

    ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। শখের বসে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিও বিনা মূল্যে দেখা গেলেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য হন দর্শকেরা।

    ইউটিউব ভিডিওতে অতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে অনেকে অসন্তুষ্ট হলেও ইউটিউবের আয়ের মূল উৎসই কিন্তু বিজ্ঞাপন। শুধু তা–ই নয়, বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থের নির্দিষ্ট অংশ ভিডিও নির্মাতাদেরও দিয়ে থাকে প্ল্যাটফর্মটি।

    আর তাই ভিডিও নির্মাতা ও ভিডিওর দর্শকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত বছর বিজ্ঞাপন থেকে বিপুল আয় করেছে ইউটিউব। প্রিমিয়াম সেবা নিবন্ধনের মাধ্যমেও আয় বেড়েছে প্ল্যাটফর্মটির।

    ইউটিউবের বার্ষিক রাজস্ব প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালে শুধু বিজ্ঞাপন থেকেই ৩ হাজার ৬২০ কোটি মার্কিন ডলার আয় করেছে ইউটিউব। এ বিষয়ে স্ট্রিমটিভিইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের এই আয় শুধুমাত্র বিজ্ঞাপন থেকে এসেছে। এর বাইরে ইউটিউব প্রিমিয়াম সেবা নিবন্ধন ও ইউটিউব টিভি থেকেও আয় করেছে প্ল্যাটফর্মটি।

    ২০২৪ সালের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউটিউব বিজ্ঞাপন থেকে ১ হাজার ৪৭ কোটি ডলার আয় করেছে, যা ইউটিউবের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

    ২০২৪ সাল ইউটিউবের জন্য রেকর্ড আয়ের বছর হলেও বিজ্ঞাপনের অতিরিক্ত চাপ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ব্যবহারকারীদের অভিযোগ, অনস্কিপেবল বিজ্ঞাপন বেশি দেখাচ্ছে ইউটিউব। ফলে অনেকেই বিজ্ঞাপন এড়াতে ইউটিউব প্রিমিয়াম সেবা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এর ফলে ইউটিউবের সাবস্ক্রিপশন আয়ও বাড়ছে।

    ইউটিউবের তথ্য মতে, বিজ্ঞাপন দেখানোর কারণেই বিশ্বের কোটি কোটি গ্রাহক বিনা মূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর তাই অ্যাড ব্লকার গ্রহণযোগ্য নয়। ইউটিউব প্রিমিয়াম সেবা নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যায়। ইউটিউব প্রিমিয়ামে নিবন্ধনকারীদের কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ নির্মাতাদেরও দেওয়া হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version