Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাইফের ওপর হামলা, নেপথ্যে কারিনা!
    Lead

    সাইফের ওপর হামলা, নেপথ্যে কারিনা!

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কFebruary 9, 2025No Comments2 Mins Read

    গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

    সাইফের ওপর হামলার ঘটনায় যেমন নড়েচড়ে উঠেছিলেন নেটিজেনরা। বিশেষ করে ছুরির ছয় কোপের পাঁচ দিন পর অভিনেতার চাঙাভাব অনেককে প্রশ্ন তুলতে সহায়তা করেছে। এবার বিস্ফোরক মন্তব্য বলিউডের স্বঘোষিত সিনে সমালোচক কমল আর খান। 

    তিনি লিখেছেন, সাইফকে ছয়বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি।

    এদিকে গুঞ্জন চলছে সাইফের ওপর হামলার নেপথ্যে তার স্ত্রী কারিনা। তবে সেসবের বিপরীতে মুখ খোলার প্রয়োজন মনে করেননি সাইফ। কারিনা দিয়েছেন একটি রহস্যময় পোস্ট।

    তিনি লিখেছেন, বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তার পরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।

    কমল খানের এরূপ মন্তব্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আবার সাইফ ও তার স্ত্রী কারিনার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ এবং অবশেষে বিচ্ছেদ নিয়ে এই অভিনেত্রীর এরকম রহস্যময় স্ট্যাটাসে ভক্তদের মনেও এখন প্রবল সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version