Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বামীর অর্থে ঘুষ দিয়ে সরকারি চাকরি, ডিভোর্স দিলেন স্ত্রী
    আজব দুনিয়া

    স্বামীর অর্থে ঘুষ দিয়ে সরকারি চাকরি, ডিভোর্স দিলেন স্ত্রী

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments1 Min Read

    ঘুষ দিয়ে স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন যুবক। তবে তা পাওয়া মাত্রই ‘বেকার’ স্বামীকে ডিভোর্স দেন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের কোটাতে।

    ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের খবরে বলা হয়, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ‘প্রতিশোধ’ নিতে গিয়েছিলেন মণীশ মীনা নামে ওই যুবক। এটি করতে গিয়ে তিনি রেলে নিয়োগ পরীক্ষার এক বড়সড় কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনেন। এ ঘটনায় বরখাস্ত করা হয় মণীশের স্ত্রী আশা এবং রেলের এক গার্ডকে।

    সম্প্রতি পুলিশের কাছে করা অভিযোগে মণীশ জানান, তিনি কোনো চাকরি না করলেও স্ত্রীকে একটা ভালো সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জন্যই প্রায় আট মাস আগে রেলের পরীক্ষার সময়ে এক ভুয়া পরীক্ষার্থীর সাহায্য নেন তিনি। তাঁর জন্য চাষের জমি বন্ধক রেখেছিলেন মণীশ।

    মণীশের কাছ থেকে ১৫ লাখ রুপি নিয়ে তার বিনিময়ে ওই ভুয়া পরীক্ষার্থীর ব্যবস্থা করে দিয়েছিলেন রাজেন্দ্র নামে এক রেলকর্মী। তবে রেলে চাকরি পাওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন আশা।

    সম্প্রতি মণীশ ‘বেকার’, এমন কথা বলে তাকে ছেড়ে যান আশা। আর্থিকভাবে ‘প্রতারিত’ হয়েছেন, এমন অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন মণীশ।

    পুলিশ মনে করছে, শুধু আশা নন। নিয়োগ পরীক্ষায় আরও অনেকেই এমন ভুয়া প্রার্থী ব্যবহার করে রেলে চাকরি পেয়ে থাকতে পারেন। এমন সন্দেহে তদন্ত শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সুন্দরীতে ‘কুপোকাত’ বৌদ্ধ ভিক্ষুরা

    জুলাই ১৬, ২০২৫

    গভীর গর্তে আটকে আছে বাঘ ও কুকুর!

    জুন ৯, ২০২৫

    গাধা যেভাবে সভ্যতাকে ঋণী করছে!

    মে ৮, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১:১৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    • ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
    • এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version