Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিঞ্জে আসছে ভিকি জাহেদের ‘নীল সুখ’
    আনন্দলোক

    বিঞ্জে আসছে ভিকি জাহেদের ‘নীল সুখ’

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাফেব্রুয়ারি ১২, ২০২৫Updated:ফেব্রুয়ারি ১২, ২০২৫No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: ওটিটি প্লাটফর্ম বিঞ্জ ( Binge)-এ আসছে নন্দিত নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে এই ওয়েব ফিল্মের অফিসিয়াল ট্রেলার।

    এর আগে গত ৮ ফ্রেব্রুয়ারি ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

    সোমবার রাজধানীর তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে ওয়েবফিল্মটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে কনটেন্টটি।

    রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সাথে রিলিজ হয়েছে নীল সুখের ট্রেলার। এরসঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অসাধারণ অভিনয় দর্শকের মন কেড়েছে ইতোমধ্যে। সঙ্গীত, অভিনয় ও দৃশ্যের অভূতপূর্ব সমন্বয়ে ‘নীল সুখ’-কে ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।

    ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ বলেন, “এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়ে এসেছি। দু’টি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা ও সুখের গল্পই হচ্ছে ‘নীল সুখ’। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। তবে কীভাবে আলাদা-এটা ‘নীল সুখ’ ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবেন দর্শকরা।”

    জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ এটি আমার তৃতীয় কাজ এবং একইসঙ্গে নির্মাতা ভিকি জাহেদের সাথেও তৃতীয় কাজ। এর আগের দু’টি ওটিটি কন্টেন্ট সুপারহিট ছিল। আমি আশাবাদী তৃতীয়টাও সুপারহিট হবে।“ মেহজাবীন আরও বলেন, “ভিকি জাহেদের কাছ থেকে গল্পটা শুনে প্রথমবারেই রাজি হয়ে যাই।“

    এছাড়া ‘নীল সুখ’-এর অন্যতম অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, “আমার মনে হচ্ছে এ বছর ভ্যালেন্টাইনে এটা হতে যাচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প।“

    ট্রেলার রিলিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘কতবার ভেবেছিনু’ গানের মাধ্যমে অনেকদিন পর কামব্যাক হতে যাচ্ছে তার।

    ট্রেলারটি রিলিজের পর অনলাইনে উন্মাদনা শুরু হয়ে গেছে। বিঞ্জ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলারের নিচে কমেন্ট করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অফিসিয়াল গান, তারপর ধামাকাদার ট্রেলার; সবকিছুতে ভিকি জাহেদ তার মুন্সিয়ানা দেখিয়েছেন।

    এখন শুধু অপেক্ষা ১৮ ফেব্রুয়ারির। ভালোবাসার মাসে সেরা ভালোবাসার এ গল্প দর্শককে যে অনেকদিন বিমোহিত করে রাখবে- ট্রেলার দেখেই তা বোঝা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ৭:৩২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version