Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মিটারে ভাড়া অটোরিকশায়, আন্দোলনের মুখে বাতিল
    Lead

    মিটারে ভাড়া অটোরিকশায়, আন্দোলনের মুখে বাতিল

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 16, 2025No Comments4 Mins Read

    ঢাকা : মিটারের ভাড়ার অতিরিক্ত আদায় করলে মামলা করার নির্দেশনা ছিল পুলিশের প্রতি। সে চিঠি প্রত্যাহার করেছে বিআরটিএ। এরপর সচল হয়েছে সিএনজিচালিত অটোরিকশার চাকা।

    অটোরিকশা চালকরা ধর্মঘট ও অবরোধ তুলে নেয়ায় রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের আগে আগে ঢাকার দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলীতে যান চলাচল স্বাভাবিক হয়। রাস্তায় সবুজ রঙের অটোরিকশাগুলোও চলতে দেখা যায়।

    বাংলাদেশ অটোরিকশা, হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, আমরা সব চালককে বলেছি চলে যেতে।সরকার দাবি মাইনা নিছে।

    গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করে ঢাকার পুলিশ কমিশনারের দফতরে পাঠানো হয়। তাতে বলা হয়, গ্যাস বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার ‘নির্দেশক্রমে অনুরোধ’ করা হল।

    শেখ হাসিনার সরকার ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে। ওই আইনের ৩৫(৩) ধারা মনে করিয়ে দিয়ে চিঠিতে বলা হয়, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন।

    মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এ নিয়ম ভাঙলে আইনের ৮১ ধারা অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক এক পয়েন্ট কাটার বিধান রয়েছে।

    বিআরটিএ পুলিশকে মামলা করার নির্দেশ দেয়ার পর আন্দোলনে নামেন ক্ষুব্ধ অটোরিকশা চালকরা। রোববার সকাল থেকে শুরু হয় তাদের ধর্মঘট। সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর শনির আখড়া, ধোলাইপাড়, ডেমরা, বাসাবো, গোলাপবাগ, রামপুরা, কলেজগেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন।

    তাদের অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয় বিভিন্ন সড়কে। তাতে ভোগান্তিতে পড়েন চলতি পথের যাত্রীরা।

    বাংলাদেশ অটোরিকশা, হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, চালকরা গাড়ি বন্ধ রেখে বিআরটিএ-তে স্মারকলিপি দিতে আসবে। আসার সময় হয়ত রাস্তায় কোথাও তারা অবস্থান করেছে। আমরা বেলা ১১টায় বিআরটিএ এর সিদ্ধান্ত বাতিল করার জন্য স্মারকলিপি দেব।

    অটোরিকশা চালকরা স্মারকলিপি নিয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত বদলায় বিআরটিএ। শীতাংশু শেখর বিশ্বাসের (বিআরটিএ পরিচালক) সই করা নতুন চিঠিতে পুলিশকে জানানো হয়, মামলা করার নির্দেশনা দিয়ে ১০ ফেব্রুয়ারি যে চিঠি দেয়া হয়েছি, সেটি প্রত্যাহার করা হয়েছে।

    এ বিষয়ে প্রশ্ন করলে শীতাংশু শেখর বিশ্বাস বলেন, আইন তো আইনের জায়গায় আছে, সেটা তো আমরা প্রত্যাহার করতে পারি না। আমরা চিঠিটা প্রত্যাহার করে নিয়েছি- যেটায় ওই আইনের বিষয়টা মনে করিয়ে দিয়ে মামলা করার কথা বলা হয়েছিল।

    পরে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় বলেন, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ এর ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হল এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হল। সে আহবানে সাড়া দিয়ে অবরোধ তুলে নিয়ে দুপুরের আগেই কাজে ফেরেন অটোরিকশা চালকরা।

    মহাখালীতে আন্দোলনে যোগ দিতে অটোরিকশাটি পরিচিত এক জায়গায় রেখে এসেছিলেন চালক আবউর রাজ্জাক। চিঠি প্রত্যাহারের ঘোষণা শোনার পর অটোরিকশা নিয়ে মহাখালীর আমতলীতে চলে আসেন তিনি।

    তিনি বলেন, শুনছি ২০১৮ সালে শেখ হাসিনাপ এ আইন করেছে। আমরা গরিব মানুষ, এক মামলায় ৫০ হাজার টাকা কই পামু। এত টাকা দিয়া মামলা করলে তো না খাইয়া মরতে হইব। মিছিলে নাইমা হুনলাম চিডি বাদ দিছে, আমি আর যাই নাই। বাকিরা গেছে বিআরটিএ অফিসে।

    তিনি বলেন, যার লাইগ্যা নামছিলাম, সরকার তো দাবি মাইনা নিছে। এহন আর থাকুম না। গাড়ি লইয়্যা বাইরাইছি, কপালে যা জোডে আইজ।

    দাবি মেনে নেয়ার ঘোষণা আসার পর অধিকাংশ চালকই গাড়ি চালাতে শুরু করেন। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অনেক অটোরিকশাকে যাত্রী তুলতে দেখা যায়। অবরোধ উঠে যাওয়ার পর গাবতলী হয়ে ঢাকার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বেলা ১২টার কিছু আগে।

    তবে চিঠি প্রত্যাহারের পরও মহাখালীতে মিছিলে যোগ দেন ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন সবুজ বাগ থানার সাধারণ সম্পাদক ইমাম হোসেন। তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলছে, বিআরটিএ অফিসের সামনে যাইতে। আমরা স্মারকলিপি দিমু। মুখে মুখে বললে তো হবে না। বিআরটিএ অফিসে যামু কাগজ আমাদের দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version