Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কয়েদির স্ত্রীকে বারবার ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা
    Lead

    কয়েদির স্ত্রীকে বারবার ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 17, 2025No Comments1 Min Read

    ঢাকা : আসামিকে ক্রসফায়ার দেয়া হবে বলে ভয় দেখানো হতো আসামির স্ত্রীকে। ক্রসফায়ার থেকে মুক্তি দেয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র‌্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন।

    এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। ভুক্তভোগী নারীর স্বামী জানান, শবে কদরের রাতে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও তিনবার তাকে একইভাবে নির্যাতন করা হয়।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্ট শেয়ার করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

    আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজন তার পোস্টে জানান, স্বামীকে আটকে রেখে বারবার স্ত্রীকে নির্যাতন করতেন আলেপ উদ্দিন। শেষবারের ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে কিছুদিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয়।

    সাংবাদিক মউদুদ সুজন লিখেছেন, ধর্ষক আলেপের বিচার হওয়া উচিত। একজন বন্দির স্ত্রীকে এভাবে ট্রিট করা কতটা অমানবিক! তিনি আরও লিখেন, ভুক্তভোগীর স্বামী আলেপকে বারবার ফোন করলেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং জানান, বন্দি নারী ও পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত!

    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। মানবাধিকার সংগঠনগুলো এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version