Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দুদক পরিচালক যখন দুর্নীতি মামলার আসামি!
    Lead

    দুদক পরিচালক যখন দুর্নীতি মামলার আসামি!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 18, 2025No Comments2 Mins Read

    ঢাকা : ভূমি অধিগ্রহণে ২২ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভবন নির্মাণ প্রকল্পে এমন আত্মসাতের ঘটনা ঘটে।

    গত ১৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিক সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে মো. আমিন আল পারভেজ সুরক্ষা সেবা বিভাগের উপসচিব (বহিরাগমন-৪ শাখা, নিরাপত্তা-৪ শাখা) হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

    দুদক সূত্র জানায়, কক্সবাজারে জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালনকালে পিবিআই ভবন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণ মামলায় (এলএ কেস) আমিন আল পারভেজ ছিলেন ৩০ নম্বর আসামি। মামলাটির তদন্ত হয় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে। সংস্থার একজন উপ-সহকারী পরিচালক ২০২০ সালের ১০ মার্চ মামলাটি দায়ের করেন।

    তদন্তে প্রকল্পের ২২ কোটি ২১ লাখ ২৮ হাজার ৮৩৬ টাকা ৮৩ পয়সা আত্মসাতের প্রমাণ বেরিয়ে আসে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২০ সালে। পাঁচ বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে তা আর আলোর মুখ দেখেনি।

    দুদক সূত্রে আরও জানা যায়, কক্সবাজারে আমলা, রাজনীতিবিদ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে তৈরি একটি সিন্ডিকেট সুপরিকল্পিতভাবে তিনটি উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৭৮ কোটি টাকা হাতিয়ে নেয়।

    যে অভিযোগে ২০২০ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম তিনটি প্রকল্পের জন্য দুদক তিনটি পৃথক মামলা করে। তদন্তকারী কর্মকর্তার ৭৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ২৩ জন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তাসহ মোট ৪৪ জন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

    অভিযুক্তদের মধ্যে ছিলেন কক্সবাজারের সাবেক উপকমিশনার, সাবেক অতিরিক্ত উপকমিশনার, সাবেক ইউএনও, পিবিআইর কক্সবাজার ইউনিটের তৎকালীন পুলিশ সুপার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ চার কর্মকর্তা। এছাড়া তাদের সঙ্গে ছিলেন ২৩ জন জরিপকারী, সাত জন কানুনগো, ছয় জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও দুই জন সাব-রেজিস্ট্রার।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version